ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

এটাই সেরা সুযোগ, সরকারের দখল নিন: ইরানিদের প্রতি ট্রাম্পের বার্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 164

ছবি সংগৃহীত

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান চলাকালেই এক বিস্ফোরক ভিডিও বার্তায় দেশটির সাধারণ মানুষকে সরকার পতনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার-আ-লাগোর বাসভবন থেকে চলমান অভিযানের ওপর নজরদারি করার সময় ট্রাম্প বলেন, কয়েক প্রজন্মের মধ্যে ইরানিদের জন্য তাদের দেশের শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ নেওয়ার এটাই সবচেয়ে বড় সুযোগ।
মার্কিন গণমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ইরানিদের উদ্দেশ্য করে বলেন, “আমাদের অভিযান শেষ হলে আপনারা সরকারের দখল নিন। আপনাদেরই এই দায়িত্ব নিতে হবে।”
শনিবার সকালে শুরু হওয়া এই হামলায় যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করে ট্রাম্প দাবি করেন, দীর্ঘ বছর ধরে ইরানিরা যুক্তরাষ্ট্রের যে সহায়তা চেয়ে আসছিলেন, তা দিতে আগের কোনো প্রেসিডেন্ট রাজি না হলেও তিনি তা করে দেখিয়েছেন।
তিনি বলেন, “এখন আপনারা এমন এক প্রেসিডেন্ট পেয়েছেন যে আপনাদের চাওয়া পূরণ করেছে। প্রবল পরাক্রম নিয়ে আমেরিকা আপনাদের পাশে আছে, এখন আপনাদের পালা নিজেদের ভাগ্যের দখল নেওয়ার।” এই সময়কে তিনি একটি ‘গৌরবময় ভবিষ্যৎ’ ছিনিয়ে নেওয়ার সঠিক মুহূর্ত বলে আখ্যা দেন।
সামরিক অভিযানের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প জানান, এই হামলা ‘ব্যাপক ও চলমান’। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়াই এই অভিযানের অন্যতম লক্ষ্য।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ও সমঝোতার সব সুযোগ শেষ হয়ে গেছে দাবি করে তিনি বলেন, মার্কিনিদের নিরাপত্তার স্বার্থেই এই বিধ্বংসী পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই অভিযানে মার্কিন সেনাদের প্রাণহানির আশঙ্কার কথা অকপটে স্বীকার করে ট্রাম্প একে একটি ‘মহৎ অভিযান’ হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, “যুদ্ধে প্রাণহানি হতে পারে, সাহসী মার্কিন নায়করা প্রাণ হারাতে পারেন। কিন্তু আমরা এটি করছি ভবিষ্যতের নিরাপত্তার জন্য।” বর্তমানে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে ট্রাম্প এই অভিযানের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করছেন।

আরও পড়ুন  ট্রাম্পের সিদ্ধান্তে বাজেট কাটছাঁট: ৫০% কমছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাদ্দ

নিউজটি শেয়ার করুন

এটাই সেরা সুযোগ, সরকারের দখল নিন: ইরানিদের প্রতি ট্রাম্পের বার্তা

আপডেট সময় ০৫:৩৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান চলাকালেই এক বিস্ফোরক ভিডিও বার্তায় দেশটির সাধারণ মানুষকে সরকার পতনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার-আ-লাগোর বাসভবন থেকে চলমান অভিযানের ওপর নজরদারি করার সময় ট্রাম্প বলেন, কয়েক প্রজন্মের মধ্যে ইরানিদের জন্য তাদের দেশের শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ নেওয়ার এটাই সবচেয়ে বড় সুযোগ।
মার্কিন গণমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ইরানিদের উদ্দেশ্য করে বলেন, “আমাদের অভিযান শেষ হলে আপনারা সরকারের দখল নিন। আপনাদেরই এই দায়িত্ব নিতে হবে।”
শনিবার সকালে শুরু হওয়া এই হামলায় যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করে ট্রাম্প দাবি করেন, দীর্ঘ বছর ধরে ইরানিরা যুক্তরাষ্ট্রের যে সহায়তা চেয়ে আসছিলেন, তা দিতে আগের কোনো প্রেসিডেন্ট রাজি না হলেও তিনি তা করে দেখিয়েছেন।
তিনি বলেন, “এখন আপনারা এমন এক প্রেসিডেন্ট পেয়েছেন যে আপনাদের চাওয়া পূরণ করেছে। প্রবল পরাক্রম নিয়ে আমেরিকা আপনাদের পাশে আছে, এখন আপনাদের পালা নিজেদের ভাগ্যের দখল নেওয়ার।” এই সময়কে তিনি একটি ‘গৌরবময় ভবিষ্যৎ’ ছিনিয়ে নেওয়ার সঠিক মুহূর্ত বলে আখ্যা দেন।
সামরিক অভিযানের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প জানান, এই হামলা ‘ব্যাপক ও চলমান’। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়াই এই অভিযানের অন্যতম লক্ষ্য।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ও সমঝোতার সব সুযোগ শেষ হয়ে গেছে দাবি করে তিনি বলেন, মার্কিনিদের নিরাপত্তার স্বার্থেই এই বিধ্বংসী পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই অভিযানে মার্কিন সেনাদের প্রাণহানির আশঙ্কার কথা অকপটে স্বীকার করে ট্রাম্প একে একটি ‘মহৎ অভিযান’ হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, “যুদ্ধে প্রাণহানি হতে পারে, সাহসী মার্কিন নায়করা প্রাণ হারাতে পারেন। কিন্তু আমরা এটি করছি ভবিষ্যতের নিরাপত্তার জন্য।” বর্তমানে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে ট্রাম্প এই অভিযানের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করছেন।

আরও পড়ুন  শুল্ক আরোপের হুমকির মধ্যেই ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি করলো যুক্তরাষ্ট্র: ট্রাম্প