ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

পদোন্নতি পেলেন কিম জং উনের বোন কিম ইয়ো জং

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 158

ছবি সংগৃহীত

উত্তর কোরিয়ার শাসক দল এক গুরুত্বপূর্ণ সভায় আগামী বছরের নীতি নির্ধারণ করেছে। এর মধ্যেই খবর এসেছে, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং পদোন্নতি পেয়েছেন। কিম পরিবারের ক্ষমতা আরও সুসংহত করার পদক্ষেপ হিসেবেই একে দেখা হচ্ছে। খবর: বিবিসি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, কিম ইয়ো জং এতদিন শাসক দল ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির একটি বিভাগের উপপরিচালক ছিলেন; এখন তাকে ‘পরিচালক’ পদে উন্নীত করা হয়েছে। তবে তিনি ঠিক কোন বিভাগের দায়িত্ব পেয়েছেন, তা এখনো স্পষ্ট করা হয়নি।

আরও পড়ুন  পদোন্নতি পেলেন শফিকুল আলম

পিয়ংইয়ংয়ে পাঁচ বছর পরপর আয়োজিত বিশেষ দলীয় কংগ্রেস চলছে। পাঁচ হাজার প্রতিনিধির এই সভায় কিম জং উন পুনরায় দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মতে, কিম জং উনের কিশোরী কন্যা কিম জু আয়ে-কেও উত্তরসূরি হিসেবে গড়ে তোলা হচ্ছে। ১৯৪৮ সাল থেকেই কিম পরিবার উত্তর কোরিয়া শাসন করে আসছে।

কিম ইয়ো জং দীর্ঘ সময় ধরে উত্তর কোরিয়া সরকারের প্রধান কণ্ঠস্বর হিসেবে কাজ করছেন। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কঠোর হুমকি বা উসকানিমূলক বিবৃতির জন্য তিনি পরিচিত। তবে সম্প্রতি সীমান্ত নিয়ে দক্ষিণ কোরিয়ার দুঃখ প্রকাশকে তিনি ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন, যা ছিল বেশ ব্যতিক্রমী।

উত্তর কোরিয়ায় নেতার ভাই-বোনদের অবস্থান সাধারণত খুব একটা নিরাপদ থাকে না। তবে কিম ইয়ো জং এখনো বেশ দাপটের সঙ্গেই টিকে আছেন। উল্লেখ্য, ২০১৭ সালে কিম জং উনের সৎ বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছিল। এছাড়া সাবেক নেতা কিম জং ইলের এক ভাই শৈশবে মারা যান এবং আরেক সৎ ভাইকে বছরের পর বছর নির্বাসনে থাকতে হয়েছে।
পারমাণবিক অস্ত্র বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে কিম জং উন এখনো বিস্তারিত কিছু জানাননি।

নিউজটি শেয়ার করুন

পদোন্নতি পেলেন কিম জং উনের বোন কিম ইয়ো জং

আপডেট সময় ০৮:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬