ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রোজা না রাখায় নারীসহ গ্রেপ্তার ৯

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 201

ছবি সংগৃহীত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য কানোতে ইসলামিক পুলিশ বুধবার ৯ জন মুসলিমকে গ্রেপ্তার করেছে। তাদের এই বছরের রমজান মাসের প্রথম দিনেই রোজা ভঙ্গ করে খাবার খেতে দেখা গেছে।

কানোতে সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলিম। এখানে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি একটি শরিয়া আইন কার্যকর রয়েছে।

আরও পড়ুন  নাইজেরিয়ার বেনু রাজ্যে সশস্ত্র হামলায় ১৭ জন নিহত

হিসবাহ নামে পরিচিত ইসলামিক পুলিশ প্রতি বছর রমজান মাসে মুসলমানরা রোজার সময়সূচি মেনে চলছেন কি না তা নিশ্চিত করতে ক্যাফে, রেস্তোরাঁ এবং বাজারে তল্লাশি চালায়। তবে কানোর যেসব এলাকায় অনেক খ্রিস্টান বাস করে, সেখানে কিছু প্রতিষ্ঠান খোলা থাকে।

হিসবাহর ডেপুটি কমান্ডার জেনারেল মুজাহিদ আমিনুদ্দিন বিবিসিকে জানিয়েছেন, রমজান শুরু হয়েছে তা জানতেন না বলে ভান করেছিলেন বলে ৯ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে সাতজন পুরুষ ও দুজন নারী।

তিনি আরো বলেছেন, ‘আমরা তাদের গ্রেপ্তার করেছি, তারা আমাদের হেফাজতে আছে। আমরা তাদের রোজার গুরুত্ব, নামাজ পড়ার পদ্ধতি, কোরআন পড়া এবং ভালো মুসলিম হওয়ার শিক্ষা দেব।’

তাদের কবে মুক্তি দেওয়া হবে তা স্পষ্ট নয়। অতীতে একই রকম ঘটনায়, আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ রেখেছিল, যাতে মুক্তির পর তাদের পুরো মাস রোজা রাখার ব্যাপারে নিশ্চিত করা যায়।

দুই দশকেরও বেশি সময় আগে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় ১২টি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ রাজ্যে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়া আইন চালু করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

রোজা না রাখায় নারীসহ গ্রেপ্তার ৯

আপডেট সময় ১১:৫৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য কানোতে ইসলামিক পুলিশ বুধবার ৯ জন মুসলিমকে গ্রেপ্তার করেছে। তাদের এই বছরের রমজান মাসের প্রথম দিনেই রোজা ভঙ্গ করে খাবার খেতে দেখা গেছে।

কানোতে সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলিম। এখানে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি একটি শরিয়া আইন কার্যকর রয়েছে।

আরও পড়ুন  ২০২৪ সালে বিশ্বের শীর্ষ পর্যটন শহর: তুরস্কের দুই শহর জায়গা পেলো শীর্ষ ১০-এ