ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

নতুন সরকারের শপথ অনুষ্ঠিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 249

ছবি: সংগৃহীত

নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে শেষ হয়েছে প্রস্তুতি। আজ দুই ভাগে হয় শপথ অনুষ্ঠান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদের ভেতরে শপথ কক্ষে নতুন এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন। আর বিকেলে দক্ষিণ প্লাজায় শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা।

আরও পড়ুন  ঢাকা ১: বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন আশফাক

দেড় বছর পর প্রাণ ফিরছে সংসদ ভবন এলাকায়। সংসদের ভেতরে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে এমপিদের শপথ অনুষ্ঠান। চলবে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও সতন্ত্র এমপিদের শপথ হবে আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা। সেখানে কোনো অতিথি থাকবে না।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে বানানো হচ্ছে শপথ অনুষ্ঠানের প্যান্ডেল। বসবেন সাড়ে তিন হাজার অতিথি। বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবারে তা হচ্ছে সংসদে।

জানা গেছে, শপথ অনুষ্ঠানে কমবেশি ১ হাজার ২০০ দেশি-বিদেশি অতিথি যোগ দিতে পারেন। এই হিসাব ধরেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলে।

বিদেশি অতিথিদের মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালসহ দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন। আসছেন যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও।

নিউজটি শেয়ার করুন

নতুন সরকারের শপথ অনুষ্ঠিত

আপডেট সময় ১২:০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে শেষ হয়েছে প্রস্তুতি। আজ দুই ভাগে হয় শপথ অনুষ্ঠান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদের ভেতরে শপথ কক্ষে নতুন এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন। আর বিকেলে দক্ষিণ প্লাজায় শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা।

আরও পড়ুন  অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় ১৪ সদস্যের বিশেষ কমিটি গঠন