ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

এনএসআই কর্মকর্তা পরিচয়ে সংসদ সদস্যের কাছে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 4556

ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয় দিয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা দুইটার দিকে সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন  তেঁতুলিয়া ও টাঙ্গাইলে ডাকাতি: আন্তঃজেলা চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার যুবকের নাম মো. ফখরুদ্দিন (৩৫)। তাঁর বাড়ি পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে। তাঁর বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বাড়িতেই ছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় ফখরুদ্দিন সেখানে গিয়ে নিজেকে এনএসআই কর্মকর্তা দাবি করেন। একপর্যায়ে শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় যৌথ বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়। এরপর যৌথ বাহিনীর একটি দল ফখরুদ্দিনকে গ্রেপ্তার করে। ফখরুদ্দিনের মানিব্যাগে সেনাবাহিনীর ইউনিফর্ম পরা একাধিক ভুয়া ছবি পাওয়া যায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন। তাঁর নামে থানায় মামলা হয়েছে। আজ রোববার তাঁকে চট্টগ্রাম আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এনএসআই কর্মকর্তা পরিচয়ে সংসদ সদস্যের কাছে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০১:০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬