ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 4294

ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে মো. জসিম নায়েব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত জেলা সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন।

শুক্রবার বিকেলে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে।

আরও পড়ুন  ফ্যাসিবাদ-আধিপত্যবাদের সাথে যুদ্ধ বাদ দিয়ে বিএনপির সঙ্গে যুদ্ধ : আব্দুস সালাম

নিহত জসিম নায়েব চর আব্দুল্লাহ গ্রামের মাফিক নায়েবের ছেলে। এ ঘটনার নিহতের পিতা ও সহোদর মশিউর রহমান আহত হয়েছেন।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার রাত ১০টা ৪৫ মিনিটে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, আগে থেকেই ওই এলাকায় প্রতিপক্ষের সঙ্গে তার দ্বন্দ্ব রয়েছে। এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে কথা কাটাকাটি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে মাথায় কোপ দিলে জসিম আহত হয়। পরে গুরুতর অবস্থায় জসিমকে নায়েবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় জসিম মারা যান।

তিনি আরও জানান, দুই পক্ষই বিএনপি করে। তবে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর সদ্য এমপি নির্বাচিত বিএনপি মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামানকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মো মহিউদ্দিন বলেন, সকাল থেকে কয়েকটি এলাকায় আমার লোকজনদের মেরে আহত করছে। কয়েকটি স্থানে গ্রামছাড়া করছে। সন্ধ্যায় একজন নিহতের খবর পেলাম। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ করবো।

উল্লেখ্য, নিহত জসিম নায়েব স্থানীয় একটি মাদরাসা পরিচালনার দায়িত্বে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

আপডেট সময় ০১:৪১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে মো. জসিম নায়েব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত জেলা সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন।

শুক্রবার বিকেলে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে।

আরও পড়ুন  মুন্সীগঞ্জে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ