ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

ফল ঘোষণায় ‘গড়িমসি’র অভিযোগ, আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 1328

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কয়েকটি আসনে ফল ঘোষণা বিলম্বিত হওয়ায় অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, একটি বিশেষ দলকে সুবিধা দিতেই ইচ্ছাকৃতভাবে ফল প্রকাশে দেরি করা হচ্ছে।

বৃহস্পতিবার গভীর রাতে দলটির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে যায়। ভোর ৪টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, বিকাল ৫টা থেকে ভোট গণনা শুরু হলেও রাত পর্যন্ত কিছু আসনের ফল প্রকাশ করা হয়নি। তাদের ভাষ্যে, এটি স্বাভাবিক বিলম্ব নয়, বরং পরিকল্পিত।

আরও পড়ুন  মির্জা ফখরুলের সুস্থতা কামনা করলেন জামায়াত আমির

ঢাকা-১৭ আসনের ফলাফলের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, কিছু শিটে সই দেওয়ার পর ভুলের অজুহাতে সংশোধন করা হয়েছে। এতে তাদের প্রার্থীর ভোট কমানো হয়েছে বলেও দাবি করেন তিনি। ওই আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জয়ী হয়েছেন।

জুবায়ের আরও অভিযোগ করেন, ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ আসনের ফল ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে। বিশেষ করে ঢাকা-১৫ আসনের ফল এখনো ঘোষণা হয়নি বলে জানান তিনি।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সারা দেশে একই ধরনের অনিয়মের আশঙ্কা দেখা যাচ্ছে। অভিযোগের ব্যাখ্যা চেয়ে কমিশনের সঙ্গে আলোচনা করা হবে জানিয়ে তিনি বলেন, সন্তোষজনক জবাব না পেলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ফল ঘোষণায় ‘গড়িমসি’র অভিযোগ, আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের

আপডেট সময় ১২:১৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কয়েকটি আসনে ফল ঘোষণা বিলম্বিত হওয়ায় অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, একটি বিশেষ দলকে সুবিধা দিতেই ইচ্ছাকৃতভাবে ফল প্রকাশে দেরি করা হচ্ছে।

বৃহস্পতিবার গভীর রাতে দলটির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে যায়। ভোর ৪টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, বিকাল ৫টা থেকে ভোট গণনা শুরু হলেও রাত পর্যন্ত কিছু আসনের ফল প্রকাশ করা হয়নি। তাদের ভাষ্যে, এটি স্বাভাবিক বিলম্ব নয়, বরং পরিকল্পিত।

আরও পড়ুন  বৈষম্যবিরোধী আন্দোলন ছাড়লেন, কিশোরগঞ্জে ৩০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান