ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

জামায়াতের সমাবেশের পর মাঠ পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2290

ছবি; সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা শেষে পড়ে থাকা বর্জ্য পরিষ্কার করেছেন বিএনপি নেতাকর্মীরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

আরও পড়ুন  রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির ৪ সিনিয়র নেতা

দলীয় সূত্র জানায়, শনিবার দুপুরে একই মাঠে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মাঠজুড়ে খাবারের প্যাকেট, পলিথিন ও কাগজসহ বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে থাকতে দেখা যায়। পরে বিএনপি প্রার্থী নিজে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠ পরিষ্কারে অংশ নেন।

পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে মো. মনিরুজ্জামান বলেন, ‘রাজনৈতিক কর্মসূচি যে দলেরই হোক না কেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পরিষ্কার রাখা সবার দায়িত্ব।’

একই মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা চাই একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে আমাদের কর্মসূচি হোক। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু জনস্বার্থ ও শৃঙ্খলার প্রশ্নে সবাইকে দায়িত্বশীল হতে হবে।’

ঘণ্টাব্যাপী এ কার্যক্রমে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মাঠের বিভিন্ন স্থান থেকে বর্জ্য সংগ্রহ করে সেগুলো নির্দিষ্ট স্থানে অপসারণ করা হয়।

সোমবার বিকেলে একই মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশকে ঘিরে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি চলছে। এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও তৎপরতা লক্ষ্য করা গেছে।

নির্বাচনী উত্তেজনার মধ্যেও এ ধরনের উদ্যোগ এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির পর মাঠ পরিষ্কারের এই উদ্যোগ একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন

জামায়াতের সমাবেশের পর মাঠ পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা

আপডেট সময় ০৫:৪৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা শেষে পড়ে থাকা বর্জ্য পরিষ্কার করেছেন বিএনপি নেতাকর্মীরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

আরও পড়ুন  নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে এখনো পুরোপুরি আশ্বস্ত নয় বিএনপি: মোশাররফ হোসেন