ঢাকা ১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

টেকনাফে বিএনপি’র নির্বাচনী প্রচারণায় এলোপাতাড়ি গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2139

ছবি সংগৃহীত

এলোপাতাড়ি গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে তিনজন বাংলাদেশি ও দুইজন রোহিঙ্গা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/০৪ (পুরাতন ব্লক-ডি/০৬) এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২

গুলিবিদ্ধ রোহিঙ্গারা হলেন-আলীখালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক এ/৪-এর নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬) এবং নূরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)। আহত বাংলাদেশিরা হলেন-হ্নীলা আলীখালী এলাকার ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৩৮), আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮) এবং নুর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলিতে পাঁচজন আহত হয়েছেন। কারা গুলি করেছে, তা তদন্ত শেষে জানা যাবে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ধানের শীষের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ডাম্পার গাড়িতে প্রচারণা চলছিল। এ সময় সেখানে লোকজন জড়ো হলে হঠাৎ একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালায়। এতে দুই রোহিঙ্গা ও তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হন।

আলীখালী এলাকার বাসিন্দা মো. আব্দুল হামিদ বলেন, প্রচারণার ডাম্পার গাড়িতে গান-বাজনা চলার সময় আশপাশে মানুষ জড়ো হয়। এরপর হঠাৎ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এতে এক শিশুসহ পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে আলীখালী আইআরসি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

এ বিষয়ে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের একটি প্রচারণা ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় উৎসুক জনতা জড়ো হয়। সে সময় দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালায়। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। কারা এ ঘটনায় জড়িত, তা এখনও জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

টেকনাফে বিএনপি’র নির্বাচনী প্রচারণায় এলোপাতাড়ি গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ

আপডেট সময় ০৪:০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬

এলোপাতাড়ি গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে তিনজন বাংলাদেশি ও দুইজন রোহিঙ্গা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/০৪ (পুরাতন ব্লক-ডি/০৬) এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  সরকারের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত পচন ধরেছে: বিএনপির মহাসমাবেশে মির্জা আব্বাস