ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 1456

ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং অঞ্চলে ভূমিধসে অন্তত সাতজন নিহত হয়েছেন এবং এখনো ৮২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

শনিবার (২৪ জানুয়ারি) ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, ‘নিখোঁজের সংখ্যা অনেক বেশি। আজ আমরা সর্বোচ্চ সক্ষমতা দিয়ে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করব।’

আরও পড়ুন  সিকিমে ভূমিধসে সেনা ক্যাম্প ধসে ৩ জনের মৃত্যু, নিখোঁজ অন্তত ৬

স্থানীয় সংবাদমাধ্যম কমপাস জানায়, শনিবার ভোর আনুমানিক ২টার দিকে (গ্রিনিচ মান সময় শুক্রবার রাত ৭টা) পশ্চিম বান্দুংয়ের পাসিরলাঙ্গু গ্রামে ভূমিধসটি ঘটে। তখন বেশিরভাগ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন।

স্থানীয় আরডব্লিউ চেয়ারম্যানের বরাতে বলা হয়, শনিবার সকালে মাউন্ট বুরাংরাং পাহাড়ের ঢাল থেকে নেমে আসা প্রবল পানির স্রোতে প্রায় ৩০টি বাড়ি মাটির নিচে চাপা পড়ে।

স্থানীয় চিতারুম ও চিবিত নদীর পানি উপচে পড়ায় পশ্চিম জাভার কারাওয়াং জেলার ৩০টির মধ্যে ২০টি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। তাই নদীসংলগ্ন এলাকার বাসিন্দাদের দ্রুত সরে যেতে বলা হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা আগেই পশ্চিম জাভা প্রদেশে এক সপ্তাহ ধরে চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছিল, যার মধ্যে ছিল ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও।

আরও বিপর্যয়ের আশঙ্কায় ভূমিধসপ্রবণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্ত এলাকা প্রায় ৩০ হেক্টর (৭৪ একর) জুড়ে বিস্তৃত বলে ধারণা করা হচ্ছে।

এই প্রাণঘাতী দুর্যোগে সহায়ক হওয়ার সন্দেহে ইন্দোনেশিয়ান সরকার ছয়টি কোম্পানির বিরুদ্ধে পরিবেশ নষ্ট করার অভিযোগে মামলা করেছে।

নিউজটি শেয়ার করুন

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭

আপডেট সময় ০২:২৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং অঞ্চলে ভূমিধসে অন্তত সাতজন নিহত হয়েছেন এবং এখনো ৮২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

শনিবার (২৪ জানুয়ারি) ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, ‘নিখোঁজের সংখ্যা অনেক বেশি। আজ আমরা সর্বোচ্চ সক্ষমতা দিয়ে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করব।’

আরও পড়ুন  সড়ক ভাঙনের ফলে সকল ধরণের যান চলাচল বন্ধ