ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা

তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বলছে বিএনপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১২:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 1440

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও হাইপার প্রোপাগান্ডার অংশ হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানী কবরস্থানে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

আরও পড়ুন  বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন স্পিকার মেজর (অব.) হাফিজ

তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে, সেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গ সফর তিনি স্বেচ্ছায় স্থগিত করেছিলেন। পরে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম ও আচরণবিধি মেনেই তিনি রাজনৈতিক কর্মসূচি ও প্রচারণা পরিচালনা করেছেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, তারেক রহমানের জনপ্রিয়তা, নেতৃত্বগুণ এবং বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

আরাফাত রহমান কোকোর প্রসঙ্গে রিজভী বলেন, ওয়ান ইলেভেন পরবর্তী সময় এবং আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে কোকো অকালেই মৃত্যুবরণ করেন।

তিনি বলেন, বিএনপি এসব ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাবে এবং জনগণের কাছে সত্য তুলে ধরবে।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বলছে বিএনপি

আপডেট সময় ০১:১২:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও হাইপার প্রোপাগান্ডার অংশ হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানী কবরস্থানে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

আরও পড়ুন  বুদ্ধ পূর্ণিমায় তারেক রহমানের শুভেচ্ছা: "সহাবস্থান ও সম্প্রীতি আমাদের ঐতিহ্য"