ঢাকা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 810

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না।

রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপদেষ্টামণ্ডলীর সাম্প্রতিক বৈঠক থেকে স্থানীয় প্রশাসনকে সকল পরিস্থিতি মোকাবিলায় আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আরও পড়ুন  বাংলাদেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না: জামায়াত আমির

তিনি আরও বলেন, ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আসন্ন দুর্গাপূজার সময়ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে সব ধর্মীয় নেতাদের সঙ্গে সমন্বয় রক্ষা করতে, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে।

শফিকুল আলম উল্লেখ করেন, পরাজিত শক্তি বেপরোয়া হয়ে সার্বিক শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে চেষ্টা করছে। তাই নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব

আপডেট সময় ০৫:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না।

রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপদেষ্টামণ্ডলীর সাম্প্রতিক বৈঠক থেকে স্থানীয় প্রশাসনকে সকল পরিস্থিতি মোকাবিলায় আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আরও পড়ুন  নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার