ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় টকশো উপস্থাপিকা দীপ্তি চৌধুরী সার্বিয়া—বলকানের ইতিহাস, সংস্কৃতি ও আধুনিক পরিবর্তনের দেশ কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিএসএফের একাধিক পুশইনের চেষ্টা ব্যর্থ নতুন সদস্যের আগমনের সুখবর দিলেন বুবলী বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় তুরস্ককে যৌথ প্রস্তাব ভারতে ১৫টি মসজিদ সিলগালা করল রাজ্য সরকার দৌলতদিয়া ঘাটে নদীতে পড়া বাস উদ্ধার, প্রাণহানির ঘটনা ঘটেনি ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলেসহ ৩ জনের ট্রাম্পের গালাগাল নিয়ে যা বললেন নেতানিয়াহু রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

বাংলাদেশ সেনাবাহিনী ও তার্কিশ এয়ারলাইন্সের মধ্যে ভ্রমণ সুবিধায় সমঝোতা স্মারক সাক্ষর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 465

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও একধাপ এগিয়ে গেল। পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী এবং তার্কিশ এয়ারলাইন্সের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বাক্ষরিত এই সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত সদস্যরা ব্যক্তিগত কিংবা সরকারি প্রয়োজনে বিশ্বের যেকোনো গন্তব্যে তার্কিশ এয়ারলাইন্সে ভ্রমণের সময় পাবেন বিশেষ ছাড় ও সুবিধা।

আইএসপিআর জানায়, এই সমঝোতা সেনাসদস্যদের যাতায়াতে ব্যয় কমাতে সহায়ক হবে এবং সরকারি অর্থের সাশ্রয় ঘটাবে। একই সঙ্গে স্টার এলায়েন্স সদস্য হিসেবে তার্কিশ এয়ারলাইন্সের মানসম্পন্ন সেবার আওতায় সেনাসদস্যরা আন্তর্জাতিক মানের নানা সুযোগ-সুবিধাও উপভোগ করতে পারবেন।

চুক্তিটি শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকেই নয়, বরং বিদেশে দায়িত্ব পালনের সময় সেনাবাহিনীর লজিস্টিক ও অপারেশনাল দক্ষতাও বাড়াবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ সেনাবাহিনী ও তার্কিশ এয়ারলাইন্সের মধ্যে ভ্রমণ সুবিধায় সমঝোতা স্মারক সাক্ষর

আপডেট সময় ০৬:০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫