ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

কলার ভেলায় ভেসে এলো ভারতীয় শিশুর লাশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 395

ছবি সংগৃহীত

কুড়িগ্রামে কলা গাছের ভেলায় ভেসে এলো ভারতীয় এক ৬ বছরের শিশুর লাশ। র‌বিবার (২৭ জুলাই) সদর উপ‌জেলার যাত্রাপুর ইউনিয়‌নের দুধকুমার ন‌দে গারুহারা ঘা‌টে ভেলা‌টি ভাস‌তে দে‌খে স্থানীয় মানুষজন। ঘটনা‌টি জানাজা‌নি হ‌লে এলাকায় চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হয়।

স্থানীয় বা‌সিন্দারা জানান, কলা গাছের ভেলায় চাটাইয়ের ওপর প্রায় ৬ বছর বয়সী এক‌টি শিশুর ম‌রদেহ ভাস‌তে দে‌খেন তারা। মর‌দেহ‌টি চাদর, মশা‌রি এবং প‌লি‌থিন দি‌য়ে ঢে‌কে রাখা। শুধু মু‌খটা দেখা যায়। সেখা‌নে শিশু‌টির ছ‌বি সম্বলিত নাম ঠিকানা ও এক‌টি ফোন নম্বর উল্লেখ করা ছিল।

আরও পড়ুন  ভারত থেকে এলো ৬০ টন পেঁয়াজ

কাগজে লেখা ঠিকানায় শিশু‌টির নাম সুমীত দাস, তার পিতার নাম আকুম‌নি দাস, মা‌য়ের নাম পদ্মা দাস। সেখা‌নে ঠিকানা উল্লেখ করা ছিল ‌ডেকাবঘাট লালবা‌ড়ি আসাম।

যাত্রাপু‌রের গারুহারা এলাকার ক‌লেজ শিক্ষার্থী ফারুক খান ব‌লেন, সকাল সা‌ড়ে নয়টার দি‌কে কলা গা‌ছের ভেলায় এক‌টি মৃত‌দেহ ভাস‌তে দে‌খে স্থানীয়রা। খবর পে‌য়ে আমি সেখা‌নে যাই। প‌রে লা‌শের স‌ঙ্গে এক‌টি চিরকুট দেখ‌তে পাই। ওই চিরকু‌টে এক‌টি ভারতীয় ফোন নম্বর ছিল। ওই নম্বরে হোয়াটসঅ‌্যাপ যোগা‌যোগ কর‌লে অপরপ্রান্ত থে‌কে সাড়া পাই। অনকু দাস না‌মে এক ব‌্যক্তি শিশু‌টির মামা প‌রিচয় দেন।। প‌রে তি‌নি জানান ‘গত ১০ জুলাই শিশু‌টি সা‌পের কাম‌ড়ে মারা গে‌লে তা‌কে কলা গা‌ছের ভেলায় ভা‌সি‌য়ে দেওয়া হয়।’

এ বিষয়ে যাত্রাপুর ইউপি চেয়ারম‌্যার আব্দুল গফুর ব‌লেন, শু‌নে‌ছি শিশু‌টি‌ না‌কি সাপের কাম‌ড়ে মারা গে‌ছে। তার স্বজনরা তা‌কে এক‌টি কলা গা‌ছের ভেলায় ভা‌সি‌য়ে দেয়। দুু‌পু‌রের পর জান‌তে পে‌রে‌ছি ভেলা‌টি ব্রহ্মপুত্র ন‌দে ভাস‌তে‌ছিল।বর্তমানে সেখানেই ভাসছে।

নিউজটি শেয়ার করুন

কলার ভেলায় ভেসে এলো ভারতীয় শিশুর লাশ

আপডেট সময় ০৫:৪৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

কুড়িগ্রামে কলা গাছের ভেলায় ভেসে এলো ভারতীয় এক ৬ বছরের শিশুর লাশ। র‌বিবার (২৭ জুলাই) সদর উপ‌জেলার যাত্রাপুর ইউনিয়‌নের দুধকুমার ন‌দে গারুহারা ঘা‌টে ভেলা‌টি ভাস‌তে দে‌খে স্থানীয় মানুষজন। ঘটনা‌টি জানাজা‌নি হ‌লে এলাকায় চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হয়।

স্থানীয় বা‌সিন্দারা জানান, কলা গাছের ভেলায় চাটাইয়ের ওপর প্রায় ৬ বছর বয়সী এক‌টি শিশুর ম‌রদেহ ভাস‌তে দে‌খেন তারা। মর‌দেহ‌টি চাদর, মশা‌রি এবং প‌লি‌থিন দি‌য়ে ঢে‌কে রাখা। শুধু মু‌খটা দেখা যায়। সেখা‌নে শিশু‌টির ছ‌বি সম্বলিত নাম ঠিকানা ও এক‌টি ফোন নম্বর উল্লেখ করা ছিল।

আরও পড়ুন  পাইপলাইনে ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল