ঢাকা ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

গোপালগঞ্জ কারাগার পরিদর্শনে দুই উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / 588

ছবি সংগৃহীত

গোপালগঞ্জে সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন দুই উপদেষ্টা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রথমে ক্ষতিগ্রস্ত জেলা কারাগার পরিদর্শন করেন।
তারা কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।
এরপর তারা এনসিপির সভা মঞ্চ, সংঘর্ষের স্থান ও জুলাই স্মৃতি স্তম্ভসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
এ সময় মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলার তানিয়া জামান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইইএনও) এম রকিবুল হাসানসহ দুই মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
দুই উপদেষ্টার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসন ও পুলিশের সঙ্গে সভা এবং স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে বেলা ১২টায় আলাপের কথা রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন  কারাগার থেকে টেন্ডার সংক্রান্ত নথি আনালেন হাজী সেলিম

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জ কারাগার পরিদর্শনে দুই উপদেষ্টা

আপডেট সময় ০১:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

গোপালগঞ্জে সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন দুই উপদেষ্টা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রথমে ক্ষতিগ্রস্ত জেলা কারাগার পরিদর্শন করেন।
তারা কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।
এরপর তারা এনসিপির সভা মঞ্চ, সংঘর্ষের স্থান ও জুলাই স্মৃতি স্তম্ভসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
এ সময় মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলার তানিয়া জামান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইইএনও) এম রকিবুল হাসানসহ দুই মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
দুই উপদেষ্টার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসন ও পুলিশের সঙ্গে সভা এবং স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে বেলা ১২টায় আলাপের কথা রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন  অভিনেতা সিদ্দিক রিমান্ড শেষে কারাগারে