ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
আওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন: ইশরাক হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে ফেরার তারিখ ঘোষণা হাসিনার, চাইলেন রাষ্ট্রীয় বিমান! রয়টার্সের প্রতিবেদন ইসরায়েলি সেনাদের এ বছরে আত্মহত্যার সংখ্যা ১৬ বছরে সর্বোচ্চ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও বাজারে মুখোশধারীদের গুলিবর্ষণ, পথচারী ও ব্যবসায়ীসহ আহত ৬ যৌথ মহড়া দেখতে আজ স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব লগইন রাখা নিয়ে সাইবার সতর্কতা পিরোজপুরে বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ বিএনপিতে ফেরা নিয়ে গুঞ্জন, যা বললেন রুমিন ফারহানা

চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ, আটক ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 887

ছবি সংগৃহীত

কক্সবাজার চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় আবুল কালাম( ৪২) নামের একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে চকরিয়া থানা পুলিশের একটি টিম চকরিয়া পৌরসভা ৪নম্বর ওয়ার্ডের কোরক বিদ্যাপীঠ স্কুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। ধর্ষণ মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরো বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে বলে জানান চকরিয়া থানা পুলিশ। আটককৃত মোহাম্মদ আবুল কালাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা খামারপাড়া এলাকার মেহের আলীর ছেলে। তিনি একজন পেশাদার চোর বলে জানা গেছে।

আরও পড়ুন  শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, ট্যুরিস্ট পুলিশ সদস্যের বাসায় চুরি করতে গিয়ে তার স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামিকে আটক করা হয়েছে।

এ মামলাটি খুব গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তিনি আরো বলেন, আগামী রবিবার(২০ জুলাই) পুলিশের স্ত্রীকে ধর্ষণের মামলায় আটককৃত প্রধান আসামী আবুল কালামের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করা হবে। এছাড়াও এ ধর্ষণ মামলার অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য,সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে পুলিশ সদস্যের বাসায় চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্য স্ত্রী সন্তানদের নিয়ে চকরিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় থাকতেন। ভুক্তভোগীর স্বামী কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কর্মরত। এ ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ, আটক ১

আপডেট সময় ০৭:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

কক্সবাজার চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় আবুল কালাম( ৪২) নামের একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে চকরিয়া থানা পুলিশের একটি টিম চকরিয়া পৌরসভা ৪নম্বর ওয়ার্ডের কোরক বিদ্যাপীঠ স্কুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। ধর্ষণ মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরো বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে বলে জানান চকরিয়া থানা পুলিশ। আটককৃত মোহাম্মদ আবুল কালাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা খামারপাড়া এলাকার মেহের আলীর ছেলে। তিনি একজন পেশাদার চোর বলে জানা গেছে।

আরও পড়ুন  ধর্ষণের বিরুদ্ধে ঢাবি শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম