ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
প্লাস্টিক বর্জ্য রূপান্তর করে প্রোটিনসমৃদ্ধ বিস্কুট বানাচ্ছেন বিজ্ঞানীরা ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ব্যাপক নিষেধাজ্ঞা দুপুরের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ডিএমপির এএসআই গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ বঙ্গোপসাগরে পাথরঘাটার ট্রলার ডুবি, ৫ জেলে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকটে স্বস্তি, মিলছে ১০টি নতুন বাস নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন শি জিনপিং সাংবাদিক রেজোয়ানের বিরুদ্ধে মামলা, সিএমজেএফের নিন্দা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 29

ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি

বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় মঙ্গলবার (২৫ আগস্ট) ঘোষণা হওয়ার কথা রয়েছে। প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে সোমবার (২৪ আগস্ট) রায়ের জন্য দিন ধার্য করেন হাইকোর্ট।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সোমবার এ মামলার শুনানি শেষ হয়। পরে বেঞ্চ মঙ্গলবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।

আরও পড়ুন  ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড, ১১৬ দিনেই শেষ বিচার

এর আগে বুধবার একই বেঞ্চে মামলাটির ডেথ রেফারেন্স ও আসামির করা আপিলের ওপর শুনানি শুরু হয়। শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

মামলার প্রধান আসামি ও শিশু আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান।

ওই রায়ে মামলার অপর তিন আসামি—আছিয়ার বোনের জামাই সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।

ট্রাইব্যুনালের রায়ের পর মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স হিসেবে অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডিত আসামি হিটু শেখের পক্ষ থেকে আপিল করা হয়। এসব বিষয়েই হাইকোর্টে শুনানি শেষে মঙ্গলবার রায়ের দিন ধার্য করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

আপডেট সময় ১০:২৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় মঙ্গলবার (২৫ আগস্ট) ঘোষণা হওয়ার কথা রয়েছে। প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে সোমবার (২৪ আগস্ট) রায়ের জন্য দিন ধার্য করেন হাইকোর্ট।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সোমবার এ মামলার শুনানি শেষ হয়। পরে বেঞ্চ মঙ্গলবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।

আরও পড়ুন  নারী ও শিশু ধর্ষণে ভয়াবহ উর্ধ্বগতি: মার্চেই ১৬৩টি মামলা