ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সংবিধানে ফিরবে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’: স্বরাষ্ট্রমন্ত্রী খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল দুই শিশুর ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন মুগদা মেডিকেলের নারী চিকিৎসক ট্রাম্প ভোট গণনার সময় ফল পাল্টানোর চেষ্টা করতে পারে; দ্য গার্ডিয়ান বিশ্লেষণ লাইব্রেরিতে বসা নিয়ে কথা-কাটাকাটি, কুবিতে দফায় দফায় সংঘর্ষে আহত ৮ জ্যোতির নেতৃত্ব নিয়ে বিসিবির জরুরি বৈঠক শতকোটি মানুষের প্রাণহানি ঘটাতে পারে নিয়ন্ত্রণহীন এআই: বিল গেটস রিকশায় ঘষা লাগাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ২০ চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদারকে অর্থনীতি পুনরুত্থানে অগ্রাধিকার: স্বপন দুর্গন্ধ পেয়ে ঘরে, ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫০, আহত বহু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 3325

ছবি: সংগৃহীত

ইরাকের পূর্বাঞ্চলীয় শহর কুত-এর একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। বৃহস্পতিবার এ মর্মান্তিক ঘটনার খবর জানিয়েছে ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম, যার বরাতে সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি জানান, বুধবার রাতের দিকে আল-কুত শহরের একটি বড় শপিং সেন্টারে ভয়াবহভাবে আগুন ছড়িয়ে পড়ে। এতে অনেক মানুষ ঘটনাস্থলেই প্রাণ হারান। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস রাতভর চেষ্টা চালায়।

আরও পড়ুন  ইসরায়েলি হামলায় গাজার শেষ হাসপাতাল ধ্বংস, নিহত ৩৭ জন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, শহরের একটি পাঁচতলা ভবন দাউ দাউ করে জ্বলছে এবং দমকল কর্মীরা পানি ছিটিয়ে আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা করছেন। আগুনে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও জানা না গেলেও তা বিপুল বলে ধারণা করা হচ্ছে। তবে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, তারা এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

গভর্নর মিয়াহি জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনো নির্ধারিত হয়নি। তবে একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “আমরা ভবন ও শপিং মলের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি। কর্তৃপক্ষ এই ঘটনায় কারও অবহেলা পেলে তা কঠোরভাবে বিচার করবে।”

উল্লেখ্য, ইরাকে সম্প্রতি একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা দেশটির অবকাঠামোগত দুর্বলতা এবং নিরাপত্তাব্যবস্থার ঘাটতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে বড় বড় জনসমাগমস্থলে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় প্রাণহানি আশঙ্কাজনকভাবে বাড়ছে।

এই ঘটনায় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বহু মানুষ তাদের প্রিয়জনদের খোঁজে হাসপাতাল ও উদ্ধারকেন্দ্র ছুটে বেড়াচ্ছেন। উদ্ধার অভিযান ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫০, আহত বহু

আপডেট সময় ১২:৪৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ইরাকের পূর্বাঞ্চলীয় শহর কুত-এর একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। বৃহস্পতিবার এ মর্মান্তিক ঘটনার খবর জানিয়েছে ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম, যার বরাতে সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি জানান, বুধবার রাতের দিকে আল-কুত শহরের একটি বড় শপিং সেন্টারে ভয়াবহভাবে আগুন ছড়িয়ে পড়ে। এতে অনেক মানুষ ঘটনাস্থলেই প্রাণ হারান। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস রাতভর চেষ্টা চালায়।

আরও পড়ুন  ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ আরোহী নিহত