ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সংবিধানে ফিরবে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’: স্বরাষ্ট্রমন্ত্রী খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল দুই শিশুর ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন মুগদা মেডিকেলের নারী চিকিৎসক ট্রাম্প ভোট গণনার সময় ফল পাল্টানোর চেষ্টা করতে পারে; দ্য গার্ডিয়ান বিশ্লেষণ লাইব্রেরিতে বসা নিয়ে কথা-কাটাকাটি, কুবিতে দফায় দফায় সংঘর্ষে আহত ৮ জ্যোতির নেতৃত্ব নিয়ে বিসিবির জরুরি বৈঠক শতকোটি মানুষের প্রাণহানি ঘটাতে পারে নিয়ন্ত্রণহীন এআই: বিল গেটস রিকশায় ঘষা লাগাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ২০ চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদারকে অর্থনীতি পুনরুত্থানে অগ্রাধিকার: স্বপন দুর্গন্ধ পেয়ে ঘরে, ঝুলন্ত মরদেহ উদ্ধার

খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল দুই শিশুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

যশোরের চৌগাছায় বাড়ির পাশে পুকুরে পড়ে প্রাণ হারিয়েছে দুই শিশু। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ফুলসারা গ্রামে হৃদয়বিদারক এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—ফুলসারা গ্রামের আরিফ হোসেন ঢালির চার বছরের ছেলে আবু হুরাইরা এবং যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের রহেলাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর তিন বছরের ছেলে মাহমুদ হাসান।

আরও পড়ুন  যশোরে পাঁচ স্বর্ণের বারসহ দুই যুবক আটক

স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেলে দুই শিশু বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। কোনো একসময় পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখা যায়। পরে দ্রুত উদ্ধার করে চৌগাছা আনিছুজ্জামান হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল দুই শিশুর

আপডেট সময় ১০:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

যশোরের চৌগাছায় বাড়ির পাশে পুকুরে পড়ে প্রাণ হারিয়েছে দুই শিশু। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ফুলসারা গ্রামে হৃদয়বিদারক এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—ফুলসারা গ্রামের আরিফ হোসেন ঢালির চার বছরের ছেলে আবু হুরাইরা এবং যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের রহেলাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর তিন বছরের ছেলে মাহমুদ হাসান।

আরও পড়ুন  যশোরের চৌগাছায় বাণিজ্যিকভাবে পেঁয়াজের চাষ, চারা বিক্রির লক্ষ্যমাত্রা ৫ কোটি