ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ট্রাম্প ভোট গণনার সময় ফল পাল্টানোর চেষ্টা করতে পারে; দ্য গার্ডিয়ান বিশ্লেষণ লাইব্রেরিতে বসা নিয়ে কথা-কাটাকাটি, কুবিতে দফায় দফায় সংঘর্ষে আহত ৮ জ্যোতির নেতৃত্ব নিয়ে বিসিবির জরুরি বৈঠক শতকোটি মানুষের প্রাণহানি ঘটাতে পারে নিয়ন্ত্রণহীন এআই: বিল গেটস রিকশায় ঘষা লাগাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ২০ চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদারকে অর্থনীতি পুনরুত্থানে অগ্রাধিকার: স্বপন দুর্গন্ধ পেয়ে ঘরে, ঝুলন্ত মরদেহ উদ্ধার এরশাদ শিকদারের সহযোগী জয়নাল আটক পুত্রের জন্মদিনে শাকিব-অপুর আবেগঘন শুভেচ্ছা তদন্তে ক্যান্টনমেন্টের সাবেক ওসির আ: লীগ-সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

লাইব্রেরিতে বসা নিয়ে কথা-কাটাকাটি, কুবিতে দফায় দফায় সংঘর্ষে আহত ৮

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লাইব্রেরিতে বসা নিয়ে সিনিয়র-জুনিয়রের কথা-কাটাকাটিকে কেন্দ্র করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের শিক্ষার্থী ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের শিক্ষার্থীদের একাংশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, প্রকৌশল অনুষদ, প্রধান ফটক ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সামনে এসব ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় লাইব্রেরিতে বসাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে গড়ায়। পরে বিষয়টি প্রক্টর অফিসে নেওয়া হলে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। এরপর তারা সেখান থেকে চলে যান।

আরও পড়ুন  উত্তাল সচিবালয় এলাকা আহত ৫০

এর কিছুক্ষণ পর বাড়ি ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে আইসিটি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ ওঠে। এতে আইসিটি বিভাগের শিক্ষার্থী শামীম মজুমদার গুরুতর আহত হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তার হাতে গুরুতর আঘাত লাগে এবং হাত ভেঙে গেছে বলেও জানা গেছে।

সংশ্লিষ্টদের অভিযোগ, এ ঘটনায় নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাকিব, ২০২১-২২ শিক্ষাবর্ষের সাকিল এবং একই বিভাগের একই শিক্ষাবর্ষের আবির জড়িত ছিলেন। তবে এ অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পরে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে আইসিটি বিভাগ পর্যন্ত আসেন বলেও অভিযোগ উঠেছে। ওই সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা বিভাগ থেকে বের হওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বিভাগের প্রধান ফটকে তালা দেওয়া হয়। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা তালা খুলে দিলে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে আসা ব্যক্তিদের ধাওয়া করেন।

ধাওয়া করে তারা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে পৌঁছালে সেখানে দুই পক্ষের মধ্যে আবারও কয়েক দফা সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। আহতদের কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঘটনার বিভিন্ন পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসাইন বলেন, ‘ঘটনার সূত্রপাত হয়েছে লাইব্রেরিতে। আমরা শুরুতেই বিষয়টি সমাধান করে দিয়েছিলাম। এর পর কীভাবে আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা এই মুহূর্তে বলতে পারছি না। আমরা খোঁজ নিয়ে পরবর্তীতে জানাব। তাৎক্ষণিকভাবে এর বেশি কিছু বলা সম্ভব নয়।’

ঘটনার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

লাইব্রেরিতে বসা নিয়ে কথা-কাটাকাটি, কুবিতে দফায় দফায় সংঘর্ষে আহত ৮

আপডেট সময় ০৮:৩৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লাইব্রেরিতে বসা নিয়ে সিনিয়র-জুনিয়রের কথা-কাটাকাটিকে কেন্দ্র করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের শিক্ষার্থী ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের শিক্ষার্থীদের একাংশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, প্রকৌশল অনুষদ, প্রধান ফটক ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সামনে এসব ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় লাইব্রেরিতে বসাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে গড়ায়। পরে বিষয়টি প্রক্টর অফিসে নেওয়া হলে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। এরপর তারা সেখান থেকে চলে যান।

আরও পড়ুন  মিসরে মিনিবাস-ট্রাক সংঘর্ষে ১৯ শ্রমিকের মৃত্যু, বেশিরভাগই কিশোরী