ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে হত্যা, গ্রেফতার ৭

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 365

ছবি সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ডেকোরেটর ব্যবসায়ী মনিরুল ইসলাম (৪৭) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বুধবার (৯ জুলাই) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভোর ৫টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হায়াতপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সাতজনকে আটক করা হয়।

আরও পড়ুন  চুয়াডাঙ্গায় জমি বিরোধ নিয়ে পৃথক দুই হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেলশাদপুর (শেয়ালমারা) এলাকার মৃত আব্দুস সালামের ছেলে আশরাফুল ইসলাম (৬০), তার ভাই মফিজুল ইসলাম (৫০) ও সাদ্দাম হোসেন (৩৭), আশরাফুলের ছেলে আকবর আলী (২৮) ও ভাই বাবর আলী (১৯), মফিজুলের ছেলে মো. হানিফ (২৯) এবং রমজান আলী (২০)।

র‌্যাব জানায়, গত ৬ জুলাই বিকেলে জমি সংক্রান্ত একটি কাজ শেষে মনিরুল ইসলাম রাত ৯টার দিকে গোদাগাড়ীর আইহাই সাগরা মোড়ে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তার পথরোধ করে। তারা মনিরুলের ওপর অতর্কিত হামলা চালায়।

হাতুড়ি, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। মনিরুল গালিগালাজ না করতে অনুরোধ করলেও আসামিরা তার মাথা, বুক, পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্ত্রী গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

র‌্যাব-৫ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মূলহোতাসহ সাতজনকে গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের গোদাগাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে হত্যা, গ্রেফতার ৭

আপডেট সময় ০১:৩৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

রাজশাহীর গোদাগাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ডেকোরেটর ব্যবসায়ী মনিরুল ইসলাম (৪৭) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বুধবার (৯ জুলাই) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভোর ৫টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হায়াতপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সাতজনকে আটক করা হয়।

আরও পড়ুন  রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে সবগুলো হলে জয় ছাত্রশিবির সমর্থিত জোটের