ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই, মে মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান দল বেলারুশ—পূর্ব ইউরোপের স্থিতিশীলতা ও ইতিহাসের দেশ সংসদ ওয়াকআউট করে জনগণের অধিকার ক্ষুণ্ন করবেন না: স্পিকার সুনামগঞ্জের পৃথক হাওরে বজ্রপাত, ধান কাটার সময় ৫ কৃষকের মৃত্যু আগামী ২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী পল্লবীতে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন হত্যা: ঘাতক অটোরিকশা চালক গ্রেপ্তার রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান থালাপতি বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশের মামলা বিসিএস ক্যাডার, প্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী; এক নজরে সালাহউদ্দিন আহমদ

ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে মাদরাসাছাত্রীর মৃত্যু, নিখোঁজ আরও ২ শিশু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 242

ছবি সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে শাপলা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক মাদরাসাছাত্রী মারা গেছে। একই ঘটনায় আরিফ (৮) ও জোবায়ের (৮) নামে আরও দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের বাসিয়া-পুডিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাপলা আক্তার পাশের পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে এবং দত্তের বাজার-বিরই দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ আরিফ একই গ্রামের হাবিব মিয়ার ছেলে এবং জোবায়ের মমতাজ মিয়ার ছেলে। তারা দুজনেই ওই মাদরাসার এফতেদায়ি শাখার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন  লঞ্চে ৬ মাসের শিশুকে রেখে উধাও ‘বাবা’

স্থানীয়রা জানান, সকালে ব্রহ্মপুত্রের এক পাড় থেকে শিক্ষার্থী ও সাধারণ যাত্রী বহনকারী একটি খেয়া নৌকা বাসিয়া-পুডিরঘাট এলাকায় পৌঁছানোর আগে হঠাৎ নদীর স্রোতে ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিন শিক্ষার্থী পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা শাপলাকে মৃত অবস্থায় উদ্ধার করলেও আরিফ ও জোবায়েরের কোনো খোঁজ মেলেনি।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দত্তের বাজার-বিরই দাখিল মাদরাসার সুপার মোখলেছুর রহমান বলেন, “ঘটনাটি খুবই মর্মান্তিক। তিনজনই আমাদের মাদরাসার শিক্ষার্থী। তাদের একজনের মরদেহ উদ্ধার হলেও দুজন এখনো নিখোঁজ।”

ঘটনার খবর পেয়ে পাগলা থানার ওসি ফেরদৌস আলম এবং গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আক্তারুল আলম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। ওসি ফেরদৌস আলম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। নিখোঁজ শিশুদের উদ্ধারের চেষ্টা চলছে।”

এদিকে নদীতে যাত্রী পারাপারের জন্য ব্যবহৃত খেয়া নৌকাগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মাঝে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নদীতে প্রবল স্রোত ও নৌকার ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী তোলায় এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে বলে অনেকেই অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার দুপুর পর্যন্ত নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছিল। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে মাদরাসাছাত্রীর মৃত্যু, নিখোঁজ আরও ২ শিশু

আপডেট সময় ০৪:৫২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫