ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

লিবিয়া উপকূলে দুই নৌকা ডুবি: বাংলাদেশি ৪ জনের লাশ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 1605

ছবি সংগৃহীত

লিবিয়ার উপকূলে ভয়াবহ নৌকাডুবিতে ২৬ জন বাংলাদেশিসহ দুই নৌকার যাত্রীরা দুর্ঘটনায় পড়েছেন। এ ঘটনায় চারজন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে লিবিয়ার রেড ক্রিসেন্ট।

সংস্থাটি জানায়, বৃহস্পতিবার রাতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে দুটি অভিবাসীবাহী নৌকা উল্টে যাওয়ার খবর পায় তারা। প্রথম নৌকাটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি; তাঁদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন  মধ্যপ্রাচ্য সংকটে তেলের দামে ব্যারেল ছাড়াল ১১১ ডলার

অন্যদিকে দ্বিতীয় নৌকাটিতে ছিলেন মোট ৬৯ জন অভিবাসী—যাদের মধ্যে দুইজন মিসরীয় ও ৬৭ জন সুদানি নাগরিক। নৌকাটিতে আটজন শিশু ছিল বলে জানায় রেড ক্রিসেন্ট।

দুটি নৌকার ৯৫ জন আরোহীর মধ্যে ৯১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা, এখনো তা নিশ্চিত করে জানাতে পারেনি সংস্থাটি। তবে দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরই রেড ক্রিসেন্ট উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও জীবিতদের চিকিৎসা সহায়তা প্রদান করে।

প্রসঙ্গত, অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টায় লিবিয়া দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ প্রধান রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে দেশটিকে এই মানবিক সংকট মোকাবিলায় বাড়তি চাপের মুখে পড়তে হচ্ছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ইতোমধ্যে এক হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

লিবিয়া উপকূলে দুই নৌকা ডুবি: বাংলাদেশি ৪ জনের লাশ উদ্ধার

আপডেট সময় ০১:২৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

লিবিয়ার উপকূলে ভয়াবহ নৌকাডুবিতে ২৬ জন বাংলাদেশিসহ দুই নৌকার যাত্রীরা দুর্ঘটনায় পড়েছেন। এ ঘটনায় চারজন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে লিবিয়ার রেড ক্রিসেন্ট।

সংস্থাটি জানায়, বৃহস্পতিবার রাতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে দুটি অভিবাসীবাহী নৌকা উল্টে যাওয়ার খবর পায় তারা। প্রথম নৌকাটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি; তাঁদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন  কাতারের সাবেক আমির শেখ হামাদের জানাজায় শোকের ছায়া