ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

ঝিনাইদহে একই রাতে ৩০টি দোকানে চুরি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩২:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 509

ছবি সংগৃহীত

ঝিনাইদহে একই রাতে শহরের ক্যাসেলব্রীজ সংলগ্ন ‘ল’ কলেজ মার্কেট ও সদর উপজেলার হাটগোপালপুর বাজারে মোট ৩০টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। রোববার (১২ জানুয়ারি) রাতের এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

জানা গেছে, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘ল’ কলেজ মার্কেটে চারটি দোকানের গ্রিল ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। দোকানগুলো থেকে নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান পণ্য চুরি হয়। এই মার্কেটটি সদর থানার মাত্র কয়েক গজ দূরে হওয়া সত্ত্বেও চুরির ঘটনাটি ঘটায় স্থানীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন  শর্তসাপেক্ষে সাবেক আইজিপি মামুনের ক্ষমা বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

অন্যদিকে, হাটগোপালপুর বাজারে ২৬টি দোকানের তালা ভেঙে একইভাবে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে চোরেরা। ব্যবসায়ীরা জানান, বাজারে রাতে কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই ধরনের ঘটনা বারবার ঘটছে।

নিউজটি শেয়ার করুন

ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

ঝিনাইদহে একই রাতে ৩০টি দোকানে চুরি

আপডেট সময় ০৪:৩২:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

ঝিনাইদহে একই রাতে শহরের ক্যাসেলব্রীজ সংলগ্ন ‘ল’ কলেজ মার্কেট ও সদর উপজেলার হাটগোপালপুর বাজারে মোট ৩০টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। রোববার (১২ জানুয়ারি) রাতের এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

জানা গেছে, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘ল’ কলেজ মার্কেটে চারটি দোকানের গ্রিল ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। দোকানগুলো থেকে নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান পণ্য চুরি হয়। এই মার্কেটটি সদর থানার মাত্র কয়েক গজ দূরে হওয়া সত্ত্বেও চুরির ঘটনাটি ঘটায় স্থানীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন  বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিক্রির চক্রের ২ সদস্য আটক  