ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের বাধা নেই: আইনমন্ত্রী ফ্রান্সে সহিংসতা-লুটপাট, গ্রেপ্তার ২ হাজার ৪০০ জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খামেনিকে অসম্মান বন্ধের আহ্বান: ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 685

ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় সতর্ক করে বলেছেন, তেহরানের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে যেতে হলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি অসম্মানসূচক ভাষা পরিবর্তন করতে হবে।

শুক্রবার (২৮ জুন) এক্স-এ দেওয়া পোস্টে আরাগচি বলেন, ‘‘যদি প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিই চুক্তিতে আগ্রহী হন, তাহলে তাকে আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে অগ্রহণযোগ্য ও অবমাননাকর বক্তব্য থেকে সরে আসতে হবে। কোটি কোটি অনুসারীর অনুভূতিতে আঘাত দেওয়া বন্ধ করতে হবে।’’

ট্রাম্প সম্প্রতি এক বিতর্কিত মন্তব্যে আয়াতুল্লাহ খামেনিকে ‘‘মিথ্যাবাদী’’ বলে অভিহিত করে দাবি করেন, ইরান কখনোই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়নি। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘‘যে নিজেকে সুপ্রীম লিডার বলে দাবি করেন, তিনি জানেন যে তার কথা মিথ্যা। একজন ধর্মপ্রাণ মানুষ হয়ে তিনি মিথ্যা বলছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’’

আরও পড়ুন  শান্তি প্রচেষ্টায় তুরস্ক সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী, নতুন সমাধানের ইঙ্গিত?

এর জবাবে আরাগচি কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘‘ইরান তার স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং কোনো শক্তির দ্বারা নিজের ভবিষ্যৎ নির্ধারিত হতে দেবে না। ইরানি জাতি বারবার প্রমাণ করেছে যে তারা দুর্বল নয়, বরং তাদের শক্তির সামনে ইসরায়েলকেও বারবার পিছু হটতে হয়েছে।’’

তিনি সতর্ক করে দেন, ‘‘ভুল ধারণা থেকে যদি বড় কোনো ভুলের জন্ম হয়, তাহলে ইরান তার আসল সক্ষমতা দেখাতে দেরি করবে না। এতে সব বিভ্রান্তি দূর হবে। যদি সদিচ্ছা দেখানো হয়, তাহলে তার বিনিময়ে সদিচ্ছাই ফিরে আসে। সম্মান দিলে সম্মানই পাওয়া যায়।’’

প্রসঙ্গত, ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের ফোরদু পারমাণবিক কেন্দ্রে ছয়টি বাংকার-বাষ্টার বোমা নিক্ষেপ করে এবং নাতাঞ্জ ও ইসফাহানের আরও দুটি স্থাপনায় সাবমেরিন থেকে ক্রুজ মিসাইল হামলা চালায়।

এর আগে, ষষ্ঠ দফার আলোচনা ১৫ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু তার ঠিক দুই দিন আগে ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ধরনের বিমান হামলা চালায়।

১২ দিনের এই সংঘাত অবশেষে ২৪ জুন যুক্তরাষ্ট্রের সহায়তায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন

খামেনিকে অসম্মান বন্ধের আহ্বান: ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ১২:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় সতর্ক করে বলেছেন, তেহরানের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে যেতে হলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি অসম্মানসূচক ভাষা পরিবর্তন করতে হবে।

শুক্রবার (২৮ জুন) এক্স-এ দেওয়া পোস্টে আরাগচি বলেন, ‘‘যদি প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিই চুক্তিতে আগ্রহী হন, তাহলে তাকে আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে অগ্রহণযোগ্য ও অবমাননাকর বক্তব্য থেকে সরে আসতে হবে। কোটি কোটি অনুসারীর অনুভূতিতে আঘাত দেওয়া বন্ধ করতে হবে।’’

ট্রাম্প সম্প্রতি এক বিতর্কিত মন্তব্যে আয়াতুল্লাহ খামেনিকে ‘‘মিথ্যাবাদী’’ বলে অভিহিত করে দাবি করেন, ইরান কখনোই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়নি। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘‘যে নিজেকে সুপ্রীম লিডার বলে দাবি করেন, তিনি জানেন যে তার কথা মিথ্যা। একজন ধর্মপ্রাণ মানুষ হয়ে তিনি মিথ্যা বলছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’’

আরও পড়ুন  পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে ইলন মাস্কের ‘ছোটলোক’ মন্তব্য