ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

ময়মনসিংহের নান্দাইলে লুডো খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ১৬

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 495

ছবি সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে লুডো খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। রবিবার ভোরে এ ঘটনা ঘটে। এর আগে শনিবার রাতেও ওই খেলাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।

আরও পড়ুন  কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে মফিজ উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৩০) ও হেলিম মিয়ার ছেলে ইয়াসিন (২৮) টাকায় লুডো খেলছিলেন। খেলায় আমিনুল পরাজিত হলে ইয়াসিন তার পাওনা টাকা চাইলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষিপ্ত হয়ে আমিনুল ইয়াসিনকে মারধর করে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরবর্তীতে বিচারপ্রার্থী হলে আমিনুলের বাবা মফিজ উদ্দিন এসে ইয়াসিনের বাবার সামনেই ফের মারধর করেন। যদিও স্থানীয়দের হস্তক্ষেপে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তবে ঘটনার মীমাংসার জন্য রবিবার সকালে সময় নির্ধারণ করা হলেও তার আগেই ভোরে আমিনুলের পক্ষের লোকজন ইয়াসিনের বাড়িতে হামলা চালায়। এ সময় পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ইয়াসিনের লোকজন। এতে উভয়পক্ষে ইট-পাটকেল নিক্ষেপসহ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ১৬ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহত শামছুদ্দিন বলেন, “ইয়াসিন মোবাইল ফোনে লুডো খেলে জুয়া চালায়। আমরা প্রতিবাদ করায় আমাদের বাড়িতে হামলা চালানো হয়।”
তিনি অভিযোগ করেন, “নুরুল ইসলাম, লতিফ ও ফরহাদ মিয়া তাদের লোকজন নিয়ে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে আমাদের ক্ষতিগ্রস্ত করেছে।”

অন্যদিকে, অভিযুক্ত ইয়াসিন দাবি করেন, “আমি একজন গরিব ফেরিওয়ালা। জুয়ার মিথ্যা অপবাদ দিয়ে শামছুদ্দিনের লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে বসতঘরে ঢুকে লুটপাট ও ভাঙচুর করেছে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, “সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি, তবে উভয় পক্ষই থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহের নান্দাইলে লুডো খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ১৬

আপডেট সময় ০৬:৫৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে লুডো খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। রবিবার ভোরে এ ঘটনা ঘটে। এর আগে শনিবার রাতেও ওই খেলাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।

আরও পড়ুন  কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১ আহত ৪