ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ভাঙ্গায় বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত, আহত আরও ৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 615

ছবি সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাঁচজন, আহত হয়েছেন আরও চারজন। আজ বুধবার সকালে উপজেলার চুমুদি ইউনিয়নের বাবলাতলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন  মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। একজন হচ্ছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর রহমান (৪৫)। অপরজন মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর গ্রামের বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫৫)।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, সকাল ৬টা ৫২ মিনিটে বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাহিন্দ্রা যানটি ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বরিশালগামী মিজান পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহিন্দ্রাটি সড়কে উল্টে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে।

তিনি আরও জানান, মাহিন্দ্রায় থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত পাঁচজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়। পরে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং নিহত ও আহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গায় বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত, আহত আরও ৪

আপডেট সময় ১০:১৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাঁচজন, আহত হয়েছেন আরও চারজন। আজ বুধবার সকালে উপজেলার চুমুদি ইউনিয়নের বাবলাতলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন  গোপালগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০