ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ইশরাককে শপথ না করানোয় নগর ভবনে ফের অবস্থান কর্মসূচি, অচল কার্যক্রম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 426

ছবি সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে নগর ভবনে আবারও শুরু হয়েছে অবস্থান কর্মসূচি।

রোববার (১ জুন) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল ও স্লোগান নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন। পরে তারা প্রধান ভবনের নিচতলায় অবস্থান নেন। এতে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে তালা লাগিয়ে দেন।

আরও পড়ুন  পলিটেকনিক শিক্ষার্থীদের আজ সারাদেশে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি

অবস্থানরত নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন “ইশরাক তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “ইশরাকের শপথ নিয়ে টালবাহানা মানবো না”, “ইশরাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে”।

আন্দোলনকারীরা জানান, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে সরকারি বন্ধ ও দলের বিভিন্ন কর্মসূচির কারণে গত দুই দিন আন্দোলন বন্ধ ছিল। তবে তারা জানান, আন্দোলন স্থায়ী ও ধারাবাহিকভাবে চলবে যতদিন না পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয়।

গত ১৪ মে থেকে ইশরাক সমর্থকরা টানা নগর ভবনে অবস্থান এবং কর্মবিরতি কর্মসূচি পালন করে আসছেন। একই দাবিতে গেল সপ্তাহে তারা যমুনা ফিউচার পার্কের সামনেও দুইদিন অবস্থান কর্মসূচি পালন করেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনে ইশরাক হোসেন বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনী অনিয়ম ও ফলাফল বাতিলের দাবিতে করা মামলায় গত ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ও ঢাকা ১ম যুগ্ম জেলা জজ আদালত তাকে মেয়র হিসেবে ঘোষণা করে রায় দেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

তবে এখন পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গেজেট বাস্তবায়নের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সর্বশেষ গত বৃহস্পতিবার (৩০ মে) আপিল বিভাগ ইশরাকের শপথ স্থগিত করার বিরুদ্ধে করা আপিল খারিজ করে দেয়।

এমন পরিস্থিতিতে ইশরাকপন্থিরা দ্রুত শপথ গ্রহণের দাবি জানিয়ে আন্দোলনে ফের সক্রিয় হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ইশরাককে শপথ না করানোয় নগর ভবনে ফের অবস্থান কর্মসূচি, অচল কার্যক্রম

আপডেট সময় ০৫:২১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে নগর ভবনে আবারও শুরু হয়েছে অবস্থান কর্মসূচি।

রোববার (১ জুন) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল ও স্লোগান নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন। পরে তারা প্রধান ভবনের নিচতলায় অবস্থান নেন। এতে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে তালা লাগিয়ে দেন।

আরও পড়ুন  মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির দুই কর্মসূচি