ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বিশ্ব সুন্দরীর মুকুট উঠল থাইল্যান্ডের সুশাতার মাথায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 435

ছবি সংগৃহীত

বিশ্ব সুন্দরীদের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘মিস ওয়ার্ল্ড’-এর ৭২তম আসরে বিজয়ীর মুকুট উঠেছে থাইল্যান্ডের ওপাল সুশাতা চুয়াংস্রির মাথায়। শুক্রবার (৩১ মে) ভারতের তেলেঙ্গানার হাইটেক্স এক্সিবিশন সেন্টারে আয়োজিত জমকালো চূড়ান্ত পর্বে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় ২২ বছর বয়সী এই থাই সুন্দরীকে

আরও পড়ুন  প্রধান উপদেষ্টা থাইল্যান্ড যাচ্ছেন বৃহস্পতিবার

অনুষ্ঠানে নিয়ম অনুযায়ী, গত বছরের বিশ্ব সুন্দরী ক্রিস্টিনা নতুন বিজয়ী ওপালার মাথায় নিজ হাতে পরিয়ে দেন সেরার মুকুট। এটি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার অন্যতম ঐতিহ্যবাহী রীতি, যেখানে পূর্ববর্তী জয়ী নতুন রাণীকেও স্বাগত জানান।

চূড়ান্ত পর্বে ওপালাকে টেক্কা দিতে অংশ নেন ১০৮টি দেশের সুন্দরীরা। এতে প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন ইথিওপিয়ার হ্যাসেট দেরেজে আদামাসু এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন পোল্যান্ডের মাজা ক্লায়ডা।

পুরো আয়োজনে ছিল এক মাসব্যাপী ঐতিহাসিক স্থান পরিদর্শন, সাংস্কৃতিক প্রদর্শনী, সামাজিক সচেতনতা কর্মসূচি ও নারীর ক্ষমতায়ন নিয়ে নানা কার্যক্রম। চূড়ান্ত মঞ্চে আসতে হলে প্রতিযোগীদের অতিক্রম করতে হয়েছে ‘হেড টু হেড চ্যালেঞ্জ’, ‘টপ মডেল’, ‘বিউটি উইথ অ্যা পারপাস’, ‘ট্যালেন্ট’, ‘স্পোর্টস’ ও ‘মাল্টিমিডিয়া’-সহ একাধিক ধাপ।

এইসব ধাপ পেরিয়ে বাছাই করা হয় ৪০ জন কোয়ার্টার ফাইনালিস্ট, সেখান থেকে মহাদেশভিত্তিক শীর্ষ ১০, পরে সেরা ৫ এবং অবশেষে শীর্ষ দুইজনের মধ্য থেকে নির্বাচিত হয় বিশ্বসুন্দরী।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাবেক মিস ওয়ার্ল্ড স্টেফানি ডেল ভালে এবং ভারতীয় টেলিভিশন সঞ্চালক সাচিন কুম্ভার।

থাইল্যান্ডের ফুকেটের বাসিন্দা ওপাল সুশাতা এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। ২০২৪ সালে তিনি ‘মিস ইউনিভার্স থাইল্যান্ড’ খেতাব জেতেন। পরে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ২০২৪’-এ অংশ নিয়ে ১২৫ দেশের সুন্দরীদের মধ্যে তৃতীয় রানারআপ হন।

অসাধারণ সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং সমাজসেবার চেতনায় অনুপ্রাণিত এই তরুণী এখন বিশ্বজুড়ে নারীর ক্ষমতায়নের অন্যতম মুখ হয়ে উঠবেন বলেই প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

বিশ্ব সুন্দরীর মুকুট উঠল থাইল্যান্ডের সুশাতার মাথায়

আপডেট সময় ০২:৩৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

বিশ্ব সুন্দরীদের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘মিস ওয়ার্ল্ড’-এর ৭২তম আসরে বিজয়ীর মুকুট উঠেছে থাইল্যান্ডের ওপাল সুশাতা চুয়াংস্রির মাথায়। শুক্রবার (৩১ মে) ভারতের তেলেঙ্গানার হাইটেক্স এক্সিবিশন সেন্টারে আয়োজিত জমকালো চূড়ান্ত পর্বে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় ২২ বছর বয়সী এই থাই সুন্দরীকে

আরও পড়ুন  শর্তহীন থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি : স্বাগত জানাল বাংলাদেশ