ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

পাঁচ লিগে শ্রেষ্ঠত্বে গোল্ডেন বুট জিতলেন কিলিয়ান এমবাপ্পে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 591

ছবি সংগৃহীত

ইউরোপের শীর্ষ পাঁচ ঘরোয়া লিগের সর্বোচ্চ গোলদাতাকে প্রতি বছর দেওয়া হয় মর্যাদাপূর্ণ ইউরোপিয়ান গোল্ডেন শু। চলতি মৌসুমে এই প্রতিযোগিতায় লড়েছেন ভিক্টর গয়োকেরেস ও মোহাম্মদ সালাহের মতো তারকারা। কিন্তু সবাইকে ছাড়িয়ে এবার এই পুরস্কার জিতে নিয়েছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।

গত গ্রীষ্মে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন এমবাপ্পে। রিয়ালের হয়ে প্রথম মৌসুমেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে তিনি নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো এই সম্মান অর্জন করলেন। অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতায় ৫৫টি ম্যাচ খেলে এমবাপ্পে গোল করেছেন ৪২টি। এর মধ্যে লা লিগায় তার গোল সংখ্যা ৩১টি।

আরও পড়ুন  চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইতিহাস গড়ল ইন্টার মিলান ও বার্সেলোনা

অন্যদিকে, পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির হয়ে ভিক্টর গয়োকেরেস করেছেন ৩৯টি গোল, যা সংখ্যায় এমবাপ্পের চেয়ে বেশি হলেও, গোলের মান অনুযায়ী পিছিয়ে পড়েছেন তিনি। কারণ ইউরোপের শীর্ষ পাঁচ লিগে করা প্রতিটি গোলের জন্য ২ পয়েন্ট হিসেব করা হয়, যেখানে অন্যান্য লিগে ১.৫ পয়েন্ট ধরা হয়।

এই নিয়ম অনুযায়ী এমবাপ্পের লা লিগায় ৩১টি গোলের জন্য তিনি পেয়েছেন ৬২ পয়েন্ট, যা তাকে এনে দিয়েছে গোল্ডেন শু পুরস্কার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গয়োকেরেস পেয়েছেন ৫৮.৫ পয়েন্ট, আর লিভারপুল তারকা মোহাম্মদ সালাহের অর্জন ৫৮ পয়েন্ট।

এই কৃতিত্বের মাধ্যমে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে গোল্ডেন শু জিতলেন। তার আগে হুগো সানচেজ (১৯৮৯-৯০ মৌসুমে) এবং ক্রিস্টিয়ানো রোনালদো (২০১০-১১, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ মৌসুমে) এই পুরস্কার ঘরে তুলেছিলেন।

ক্লাব পরিবর্তনের পর প্রথম মৌসুমেই এমন একটি উল্লেখযোগ্য অর্জন এমবাপ্পের ফুটবল ক্যারিয়ারের জন্য এক নতুন উচ্চতা। এখন দেখা যাক, রিয়াল মাদ্রিদের হয়ে ভবিষ্যতে আরও কত সাফল্য নিজের ঝুলিতে তুলতে পারেন এই ফরাসি তারকা।

নিউজটি শেয়ার করুন

পাঁচ লিগে শ্রেষ্ঠত্বে গোল্ডেন বুট জিতলেন কিলিয়ান এমবাপ্পে

আপডেট সময় ০৩:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

ইউরোপের শীর্ষ পাঁচ ঘরোয়া লিগের সর্বোচ্চ গোলদাতাকে প্রতি বছর দেওয়া হয় মর্যাদাপূর্ণ ইউরোপিয়ান গোল্ডেন শু। চলতি মৌসুমে এই প্রতিযোগিতায় লড়েছেন ভিক্টর গয়োকেরেস ও মোহাম্মদ সালাহের মতো তারকারা। কিন্তু সবাইকে ছাড়িয়ে এবার এই পুরস্কার জিতে নিয়েছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।

গত গ্রীষ্মে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন এমবাপ্পে। রিয়ালের হয়ে প্রথম মৌসুমেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে তিনি নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো এই সম্মান অর্জন করলেন। অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতায় ৫৫টি ম্যাচ খেলে এমবাপ্পে গোল করেছেন ৪২টি। এর মধ্যে লা লিগায় তার গোল সংখ্যা ৩১টি।

আরও পড়ুন  মেসি বিশ্বকাপে যে দলের বিপক্ষে খেলতে চায় না