ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ভারত থেকে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ বাংলাদেশি আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 336

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের আলাতুলি ইউনিয়নের বকচর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে ফেরার সময় ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধীন বকচর বিওপি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত পিলার ৩৪/৩-এস এর কাছ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় একটি টহলদল তাদের দেখতে পায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে আটককৃতরা পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া দিয়ে তাদের সবাইকে আটক করা হয়।

আরও পড়ুন  বাংলাদেশিদের সহজে ভিসা দিতে আমিরাতের সঙ্গে আলোচনা চলছে

আটককৃতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চুনাখালী খলিফাপাড়ার মোহাম্মদ উল্লাহ (৪২), নাটোরের সিংড়ার মো. রংবাজ সরদার (২৩), সাবজিল ইসলাম (৫২), আশরাফ শেখ (৬০), রিয়াজ উদ্দিন (২৭), রবিউল সরদার (২১), বাহাদুর শেখ (৪২), নাদিম শেখ (২৩), রাজিম শেখ (২২) ও আরবাজ সরদার (২২)। তাদের সবার বাড়ি দেশের বিভিন্ন জেলার গ্রামাঞ্চলে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা তিন মাস আগে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে চেন্নাই শহরে গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে তারা দেশে প্রবেশ করছিল।

অধিনায়ক মনির-উজ-জামান বলেন, “সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার কারণে সীমান্ত নজরদারি আরও জোরদার করা হয়েছে। এই টহলের অংশ হিসেবেই অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। পরে তাদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, “আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।”

সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম জোরদার থাকায় প্রায়ই এমন ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধ করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

ভারত থেকে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ বাংলাদেশি আটক

আপডেট সময় ১১:০০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের আলাতুলি ইউনিয়নের বকচর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে ফেরার সময় ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধীন বকচর বিওপি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত পিলার ৩৪/৩-এস এর কাছ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় একটি টহলদল তাদের দেখতে পায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে আটককৃতরা পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া দিয়ে তাদের সবাইকে আটক করা হয়।

আরও পড়ুন  নতুন ইতিহাস মেসির লিগে, বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের চমক