ঢাকা ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
গ্রেপ্তার ৪, ৩৯টি মোবাইল-ল্যাপটপ জব্দ

রাজধানীতে চোরাই ডিভাইস উদ্ধার অভিযান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / 319

রাজধানীতে চোরাই ডিভাইস উদ্ধার অভিযান, গ্রেপ্তার ৪, ৩৯টি মোবাইল-ল্যাপটপ জব্দ

রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। অভিযানে চোরাই মোবাইল ফোন, ল্যাপটপ, ঘড়ি এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীসহ উল্লেখযোগ্য পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার শনির আখড়া, যাত্রাবাড়ী ও গুলিস্তান এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মাজহারুল ইসলাম (৩৫), মো. জসীম উদ্দিন (৩৮), সাইফুল ইসলাম (৩২) এবং মো. কালাম চৌধুরী (৪০)। তাঁদের কাছ থেকে ৩৯টি চোরাই মোবাইল ফোন, একটি ল্যাপটপ, দুটি ঘড়ি এবং বিভিন্ন মোবাইল কভার ও স্ক্রিন প্রটেক্টর উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন  অবৈধ গ্যাস সংযোগে তিতাসের অভিযান: বিচ্ছিন্ন হলো ৪৫০ সংযোগ

ডিবি উত্তরা বিভাগের একজন কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে শনির আখড়ার শেখদির এলাকায় অভিযান চালিয়ে মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মাজহারুলের দেওয়া তথ্য অনুযায়ী, শনির আখড়া থেকে জসীম উদ্দিন এবং গুলিস্তান থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে সাইফুলের দেওয়া তথ্যমতে যাত্রাবাড়ী এলাকা থেকে চক্রের আরেক সদস্য কালাম চৌধুরীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জনসমাগমস্থল, যেমন মেলা, ওয়াজ মাহফিল ও সভা-সমাবেশ থেকে মোবাইল ফোন চুরি করে আসছিল। এ চুরি করা ফোন এবং অন্যান্য সামগ্রী তারা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত। এ ছাড়া চোরাই পণ্য কেনাবেচায় সক্রিয় এই চক্রটি আরও বড় একটি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডিবি সূত্র আরও জানায়, তাদের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

গ্রেপ্তার ৪, ৩৯টি মোবাইল-ল্যাপটপ জব্দ

রাজধানীতে চোরাই ডিভাইস উদ্ধার অভিযান

আপডেট সময় ১১:২১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। অভিযানে চোরাই মোবাইল ফোন, ল্যাপটপ, ঘড়ি এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীসহ উল্লেখযোগ্য পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার শনির আখড়া, যাত্রাবাড়ী ও গুলিস্তান এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মাজহারুল ইসলাম (৩৫), মো. জসীম উদ্দিন (৩৮), সাইফুল ইসলাম (৩২) এবং মো. কালাম চৌধুরী (৪০)। তাঁদের কাছ থেকে ৩৯টি চোরাই মোবাইল ফোন, একটি ল্যাপটপ, দুটি ঘড়ি এবং বিভিন্ন মোবাইল কভার ও স্ক্রিন প্রটেক্টর উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন  গাজীপুরসহ সারা দেশে সন্ত্রাস দমনে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু, জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়