ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ছয় দফা দাবিতে বরিশাল নার্সিং কলেজে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 470

ছবি: সংগৃহীত

ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি শুরু করেছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৭ মে) সকাল ৯টা থেকে কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার (৬ মে) শিক্ষার্থীরা একই দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গেলে কিছু শিক্ষক ও পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীর হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালানো হয় এবং এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

আরও পড়ুন  শের-ই-বাংলা মেডিকেল শাটডাউনের চতুর্থ দিন: সড়ক অবরোধে শিক্ষার্থীদের অনড় অবস্থান

আন্দোলনকারী শিক্ষার্থী শুভ জানান, “আমরা কোনো বিশৃঙ্খলা না করেই শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। অথচ আমাদের মারধর করা হয়েছে। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

আরেক শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, “আমরা কারো বিরুদ্ধে নই। আমরা শুধু চাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং একটি ভুল পদ্ধতির অবসান। কিন্তু কিছু শিক্ষক আমাদের বাধা দিচ্ছেন।”

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে:

১. ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুসারে শিক্ষক নিয়োগ নিশ্চিত করা

২. ইন্টার্নশিপ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা

৩. পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ ও আধুনিক প্রশিক্ষণ সুবিধা চালু করা

৪. আবাসন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া

৫. শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ

৬. শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা

শিক্ষার্থীরা জানিয়েছেন, এসব দাবি দীর্ঘদিনের হলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং দাবির পক্ষে আন্দোলনে নামলেই বাধা দেওয়া হচ্ছে, যা অগ্রহণযোগ্য।

আন্দোলনকারীরা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, দ্রুত দাবি মেনে নিয়ে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষাজীবনে ফিরতে পারেন।

নিউজটি শেয়ার করুন

ছয় দফা দাবিতে বরিশাল নার্সিং কলেজে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

আপডেট সময় ০৬:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি শুরু করেছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৭ মে) সকাল ৯টা থেকে কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার (৬ মে) শিক্ষার্থীরা একই দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গেলে কিছু শিক্ষক ও পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীর হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালানো হয় এবং এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

আরও পড়ুন  বরিশালে বাসচাপায় দাদি-নাতনি নিহত