ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

এবারের হজ: সৌদি আরবে পৌঁছেছেন ২৮,৫৯৫ বাংলাদেশি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 698

ছবি সংগৃহীত

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ২৮ হাজার ৫৯৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ৭০টি হজ ফ্লাইটের মাধ্যমে তারা সৌদি আরবে যান।

বাংলাদেশ হজ অফিস, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, এয়ারলাইন্স এবং সৌদি আরবের সূত্রের ভিত্তিতে হেল্প ডেস্ক জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৪ হাজার ৩১ জন হজযাত্রী।

আরও পড়ুন  রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে ইউএনএইচসিআর 

এ পর্যন্ত ৮২ হাজার ২২৮টি হজ ভিসা ইস্যু করা হয়েছে। ৭০টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩১টি, সৌদি এয়ারলাইন্স ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ যাত্রা শুরু হয়েছে গত ২৯ এপ্রিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরব রওনা দেন। হজ ফ্লাইট শেষ হবে ৩১ মে।

এ বছর মোট ৮৭ হাজার ১০০ জন হজে যাওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে যাবেন। হজে অংশ নিচ্ছে ৭০টি হজ এজেন্সি। এদিকে, চলতি বছর হজ করতে গিয়ে দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন—খলিলুর রহমান (৭০) এবং ফরিদুজ্জামান (৫৭)।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৫ সালের হজ আগামী ৫ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট হবে ১০ জুলাই।

নিউজটি শেয়ার করুন

এবারের হজ: সৌদি আরবে পৌঁছেছেন ২৮,৫৯৫ বাংলাদেশি

আপডেট সময় ১০:২৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫