ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লোডশেডিংয়ে মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে বিটিআরসি’র জরুরি বৈঠক আজ ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে ‘এমটি নিনেমিয়া’ আর্সেনালকে টপকাতে, রদ্রিকে ছাড়াই মাঠে নামছে ম্যানসিটি বজ্রপাতে নিহত, লাশ চুরির আতঙ্কে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বৃদ্ধ বাবা সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার বাংলাদেশি হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী আসনে জমা পড়া মনোনয়নপত্র বাছাই শুরু আজ ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জমি বিরোধে ছাত্রকে হত্যা: ময়মনসিংহে ৭ আসামির সর্বোচ্চ সাজা বসনিয়া ও হার্জেগোভিনা ইতিহাস, সংঘাত আর পুনর্গঠনের গল্প ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত

কারাগার থেকে টেন্ডার সংক্রান্ত নথি আনালেন হাজী সেলিম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 210

ছবি সংগৃহীত

পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জাহাজের টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তির কাগজ কেটে আদালতে নিয়ে এসেছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাজী সেলিম।

আজ সোমবার কারাগারে থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পত্রিকার বিজ্ঞপ্তির অংশ নিয়ে আসেন। আদালতের কাঠগড়ায় থাকা অবস্থায় কাগজের অংশ তার আইনজীবী শ্রী প্রাণ নাথের কাছে পৌঁছে দেন। এ সময় এক পুলিশ সদস্য বাধা দিলে পুলিশের সঙ্গে চিৎকার-চেঁচামেচি করেন হাজী সেলিম।

এ বিষয়ে আইনজীবী শ্রী প্রাণ নাথ বলেন, আমার মক্কেল কারাগারে ডিভিশন পেয়েছেন। এজন্য তাকে পত্রিকা দেওয়া হয়। তিনি পত্রিকা পড়তে গিয়ে জাহাজের টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পান। যেহেতু তার জাহাজ রয়েছে, সেটার খোঁজ খবর নিতেই তিনি পত্রিকার বিজ্ঞপ্তি কেটে নিয়ে আসেন।

আরও পড়ুন  গোপালগঞ্জ কারাগার পরিদর্শনে দুই উপদেষ্টা

এদিন সকাল ১০টা ১০ মিনিটের দিকে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে শাহবাগ থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়। এ সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখান। পরে এজলাস থেকে হাজতখানার দিকে নেওয়ার সময় ফের পুলিশের সঙ্গে চিৎকার চেঁচামেচিতে জড়ান হাজী সেলিম। এরপর শান্ত হলে ধীরে ধীরে তাকে হাজতখানায় প্রবেশ করানো হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

গত বছরের ২ সেপ্টেম্বর রাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

কারাগার থেকে টেন্ডার সংক্রান্ত নথি আনালেন হাজী সেলিম

আপডেট সময় ০২:৩৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জাহাজের টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তির কাগজ কেটে আদালতে নিয়ে এসেছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাজী সেলিম।

আজ সোমবার কারাগারে থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পত্রিকার বিজ্ঞপ্তির অংশ নিয়ে আসেন। আদালতের কাঠগড়ায় থাকা অবস্থায় কাগজের অংশ তার আইনজীবী শ্রী প্রাণ নাথের কাছে পৌঁছে দেন। এ সময় এক পুলিশ সদস্য বাধা দিলে পুলিশের সঙ্গে চিৎকার-চেঁচামেচি করেন হাজী সেলিম।

এ বিষয়ে আইনজীবী শ্রী প্রাণ নাথ বলেন, আমার মক্কেল কারাগারে ডিভিশন পেয়েছেন। এজন্য তাকে পত্রিকা দেওয়া হয়। তিনি পত্রিকা পড়তে গিয়ে জাহাজের টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পান। যেহেতু তার জাহাজ রয়েছে, সেটার খোঁজ খবর নিতেই তিনি পত্রিকার বিজ্ঞপ্তি কেটে নিয়ে আসেন।

আরও পড়ুন  সাবেক মেয়র আতিকসহ ৫ আ.লীগ নেতাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল