ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

দেশে গমের চাহিদা বাড়ছে, সাইলোর নির্মাণে জোর দিচ্ছে সরকার: খাদ্য উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 385

ছবি সংগৃহীত

মধ্যবিত্ত শ্রেণির মধ্যে গমের ব্যবহার বাড়ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি জানান, বর্তমানে দেশে গমের বার্ষিক চাহিদা প্রায় ৭০ লাখ টন, অথচ দেশে উৎপাদন হয় মাত্র ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টনের অধিক আমদানি নির্ভর করতে হচ্ছে বেসরকারি খাতে।

শনিবার (৩ মে) সকালে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্য গুদামের কাজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ভুয়া টিসিবি কার্ড বাতিল, স্মার্ট কার্ডে রূপান্তরের ঘোষণা খাদ্য উপদেষ্টার

আলী ইমাম মজুমদার বলেন, “আমরা যদি খাদ্যশস্যের মজুদ সক্ষমতা বাড়াতে পারি, তাহলে বাজারে চাল ও গমের দামে স্থিতিশীলতা আসবে। বর্তমানে চালের দাম কিছুটা কমেছে, তবে অত্যধিক দাম পতনে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই বিষয়টিও মাথায় রাখতে হবে।”

তিনি আরও জানান, নারায়ণগঞ্জের সাইলো গুদামের নির্মাণকাজ প্রায় শেষের পথে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে আরও কিছু সাইলোর নির্মাণকাজ দ্রুতগতিতে এগোচ্ছে।

“এ বছর বোরো ধানের উৎপাদন সন্তোষজনক হয়েছে। আমরা যদি সঠিকভাবে এই ধান মজুদ করতে পারি, তাহলে খাদ্যবান্ধব কর্মসূচি, ওএমএস এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে খাদ্য সরবরাহের পরিমাণ আরও বাড়ানো সম্ভব হবে,”বলেন তিনি।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইনসহ জেলা খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সারাদেশে আধুনিক খাদ্য গুদাম ও সাইলো নির্মাণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে খাদ্যশস্যের দীর্ঘমেয়াদি সংরক্ষণ, দাম নিয়ন্ত্রণ এবং স্বল্পআয়ের মানুষের জন্য সহজলভ্য সরবরাহ নিশ্চিত করা যাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

দেশে গমের চাহিদা বাড়ছে, সাইলোর নির্মাণে জোর দিচ্ছে সরকার: খাদ্য উপদেষ্টা

আপডেট সময় ০৩:২৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

মধ্যবিত্ত শ্রেণির মধ্যে গমের ব্যবহার বাড়ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি জানান, বর্তমানে দেশে গমের বার্ষিক চাহিদা প্রায় ৭০ লাখ টন, অথচ দেশে উৎপাদন হয় মাত্র ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টনের অধিক আমদানি নির্ভর করতে হচ্ছে বেসরকারি খাতে।

শনিবার (৩ মে) সকালে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্য গুদামের কাজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টারা এনসিপির নয়, গণঅভ্যুত্থানের প্রতিনিধি: হাসনাত আবদুল্লাহ