ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী
সৌদি আরবে ঝড়-বৃষ্টি, বন্যার সংকট

সৌদি আরবে ঝড়-বৃষ্টি ও আকস্মিক বন্যা, রেড অ্যালার্ট ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / 447

ছবি সংগৃহীত

সৌদি আরবে আকস্মিক বন্যা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেদ্দা ও মদিনাসহ বেশ কয়েকটি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, মধ্য থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত ও ধূলিঝড় আগামী ৮ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মদিনায় টানা ভারী বৃষ্টিপাতের ফলে রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া এই বৈরী আবহাওয়ার কারণে শিলাবৃষ্টি এবং ধূলিঝড় যানবাহন চলাচলকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করেছে। এছাড়া মদিনার বিভিন্ন নিচু এলাকাগুলোতে বন্যার পানি ঢুকে পড়ায় স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

অন্যদিকে, মক্কা, রিয়াদ, তাবুক, আল-বাহা এবং কাসিমের মতো অঞ্চলে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, উত্তর সীমান্ত, আল-জউফ, হাইল এবং পূর্বাঞ্চলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। মক্কার ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার জনসাধারণকে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। গাড়িচালকদের প্রতি ঝুঁকিপূর্ণ সড়ক এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র সৈকত গামীদেরও প্রয়োজনীয় সাবধানতা নিতে বলা হয়েছে।

আরও পড়ুন  সৌদি আরব সফর স্থগিত করলেন জেলেনস্কি, রিয়াদে যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠক নিয়ে ইউক্রেনের আপত্তি

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের দুর্যোগপূর্ণ পরিস্থিতি শুধুমাত্র যানবাহনের বিলম্ব নয়, বরং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বন্যার তীব্রতা আরও বাড়িয়ে তুলতে পারে। জনজীবনে স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে ঝড়-বৃষ্টি, বন্যার সংকট

সৌদি আরবে ঝড়-বৃষ্টি ও আকস্মিক বন্যা, রেড অ্যালার্ট ঘোষণা

আপডেট সময় ০৩:২৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

সৌদি আরবে আকস্মিক বন্যা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেদ্দা ও মদিনাসহ বেশ কয়েকটি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, মধ্য থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত ও ধূলিঝড় আগামী ৮ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মদিনায় টানা ভারী বৃষ্টিপাতের ফলে রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া এই বৈরী আবহাওয়ার কারণে শিলাবৃষ্টি এবং ধূলিঝড় যানবাহন চলাচলকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করেছে। এছাড়া মদিনার বিভিন্ন নিচু এলাকাগুলোতে বন্যার পানি ঢুকে পড়ায় স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

অন্যদিকে, মক্কা, রিয়াদ, তাবুক, আল-বাহা এবং কাসিমের মতো অঞ্চলে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, উত্তর সীমান্ত, আল-জউফ, হাইল এবং পূর্বাঞ্চলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। মক্কার ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার জনসাধারণকে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। গাড়িচালকদের প্রতি ঝুঁকিপূর্ণ সড়ক এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র সৈকত গামীদেরও প্রয়োজনীয় সাবধানতা নিতে বলা হয়েছে।

আরও পড়ুন  টানা বৃষ্টিতে পানির নিচে মুম্বাই, জারি রেড অ্যালার্ট