ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

৩৬ জেলা ও উপজেলায় এলজিইডির কার্যালয়ে দুদকের একযোগে অভিযান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 423

ছবি সংগৃহীত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে সারাদেশে একযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল দশটা থেকে দুদকের এ অভিযান শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রধান গণসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

তিনি জানান, এলজিইডির প্রধান কার্যালয়সহ দেশের ৩৬টি জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ে একযোগে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, একাধিক প্রকল্পের কাজ যথাযথভাবে শেষ না করেই বিধি বহির্ভূতভাবে অগ্রিম বিল উত্তোলন করা হয়েছে। এছাড়া গ্রামীণ এলাকার রাস্তা, ব্রিজ এবং কালভার্ট নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও উঠেছে। কাজের গুণগতমান বজায় না রাখার নানা অনিয়মের প্রসঙ্গও অভিযানে সামনে এসেছে।

আরও পড়ুন  হংকং ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ দলের এশিয়া কাপ অভিযান

দুদক জানায়, এলজিইডির আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে স্থানীয় স্তরে কিছু কর্মকর্তা অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে সরকারি অর্থের অপব্যবহার করেছেন। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে।

এলজিইডি দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও কিছু অসাধু কর্মকর্তার কারণে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছে দুদক। অভিযান শেষে সংগৃহীত তথ্য ও প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম গ্রহণ করা হবে বলেও দুদক সূত্রে জানা গেছে।

যেসব কার্যালয়ে অভিযান চালানো হচ্ছে সেগুলো হলো-

রাজধানীর আগারগাঁওঅস্থ প্রধান কার্যালয়,
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা কার্যালয়,
বরিশালের মুলাদী উপজেলা কার্যালয়, বগুড়ার
শিবগঞ্জ উপজেলা কার্যালয়, লক্ষ্মীপুরের
কমলনগর উপজেলা কার্যালয়, কক্সবাজারের
রামু উপজেলা কার্যালয়,
চট্টগ্রামের জেলা কার্যালয় ও আনোয়ারা উপজেলা কার্যালয়,
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা কার্যালয়,
ঢাকার কেরাণীগঞ্জ উপজেলা কার্যালয়,
দিনাজপুর জেলা কার্যালয়,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কার্যালয়,
গাজীপুরের সদর উপজেলা কার্যালয়,
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা কার্যালয়,
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কার্যালয়,
যশোরের বাঘারপাড়া উপজেলা কার্যালয়,
মাগুরার শ্রীপুর উপজেলা কার্যালয়,
খুলনার বটিয়াঘাটা উপজেলা কার্যালয়,
কিশোরগঞ্জ সদর উপজেলা কার্যালয়,
কুড়িগ্রামের উলিপুর উপজেলা কার্যালয়,
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কার্যালয়,
শরীয়তপুরের জাজিরা উপজেলা কার্যালয়,
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা কার্যালয়,
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা কার্যালয়,
নোয়াখালীর কবিরহাট উপজেলা কার্যালয়,
নওগাঁ সদর উপজেলা কার্যালয়,
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা কার্যালয়,
পটুয়াখালী সদর উপজেলা কার্যালয়,
পিরোজপুরের নজিরপুর উপজেলা কার্যালয়,
রাজশাহী জেলা কার্যালয়,
গাইবান্ধা ফুলছড়ি উপজেলা কার্যালয়,
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কার্যালয়,
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা কার্যালয়,
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা কার্যালয়,
জামালপুর সদর কার্যালয় এবং
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা কার্যালয়।

অভিযানের ফলে স্থানীয় পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা নিশ্চিত এবং ভবিষ্যতে অনিয়ম রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেছে দুর্নীতি দমন কমিশন।

নিউজটি শেয়ার করুন

৩৬ জেলা ও উপজেলায় এলজিইডির কার্যালয়ে দুদকের একযোগে অভিযান

আপডেট সময় ১২:৪৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে সারাদেশে একযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল দশটা থেকে দুদকের এ অভিযান শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রধান গণসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

তিনি জানান, এলজিইডির প্রধান কার্যালয়সহ দেশের ৩৬টি জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ে একযোগে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, একাধিক প্রকল্পের কাজ যথাযথভাবে শেষ না করেই বিধি বহির্ভূতভাবে অগ্রিম বিল উত্তোলন করা হয়েছে। এছাড়া গ্রামীণ এলাকার রাস্তা, ব্রিজ এবং কালভার্ট নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও উঠেছে। কাজের গুণগতমান বজায় না রাখার নানা অনিয়মের প্রসঙ্গও অভিযানে সামনে এসেছে।

আরও পড়ুন  দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ