ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

জামালপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ১০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 358

ছবি সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের লংকারচর সকাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লংকারচর এলাকার আমজাদ গ্রুপ ও হাসান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বাজারের একটি জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে হাসান গ্রুপের লোকজন বিরোধপূর্ণ জমিতে গেলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন, যার মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন  নাঙ্গলকোটে আধিপত্য বিরোধে সংঘর্ষ, গুলিতে দুজন নিহত

আহতদের প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।

সংঘর্ষের খবর পেয়ে দেওয়ানগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “জমি নিয়ে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজকের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এদিকে, এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, পূর্ব থেকেই প্রশাসন এ বিরোধ নিষ্পত্তিতে উদ্যোগ নিলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।

উল্লেখ্য, এই ধরনের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দেওয়ানগঞ্জ এলাকায় ইতিপূর্বেও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

জামালপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ১০

আপডেট সময় ১২:৩৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

জামালপুরের দেওয়ানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের লংকারচর সকাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লংকারচর এলাকার আমজাদ গ্রুপ ও হাসান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বাজারের একটি জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে হাসান গ্রুপের লোকজন বিরোধপূর্ণ জমিতে গেলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন, যার মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন  গজারিয়া নদীতে জাটকা রক্ষা অভিযানে জেলেদের হামলা, আহত কোস্টগার্ড সদস্য