ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 449

ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (২৩ এপ্রিল) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি জানা যায়। মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদসহ ১২ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। বাবা ও মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে শাওনের সৎমা নিশি ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন।

আরও পড়ুন  অভিনয়ে বাধা: প্রভার সহশিল্পীদের প্রতি হতাশা

এদিন আদালতে হাজির হয়ে বাড্ডা থানার তৎকালীন দুই পুলিশ সদস্য অভিযোগের সত্যতা স্বীকার করেছেন বলে জানা গেছে। তারা বলেন, ওসির নির্দেশে নিশি ইসলামকে আটক করে নির্যাতন করা হয়। তবে মামলার প্রধান আসামি শাওনসহ অন্যরা আদালতে অনুপস্থিত থাকায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের শুরুতে শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বিয়ের জন্য একটি ম্যারেজ মিডিয়ায় বিজ্ঞাপন দেন। সেই সূত্রে পরিচয় এবং পরবর্তীতে নিশি ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিষয়টি জানার পর শাওন তার বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। শাওন ও তার ভাই-বোনেরা ক্ষমতার অপব্যবহার করে নিশিকে ছয় মাসের জন্য জেলে পাঠায় বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

এদিকে আদালতের আদেশে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী নিশি ইসলাম বলেন, আমরা চাই আসামিদের শাস্তি হোক। শাওন এই মামলায় অনেক প্রভাব বিস্তার করেছে। সে আমাদের মারধর করেছে।

নিউজটি শেয়ার করুন

অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আপডেট সময় ০১:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (২৩ এপ্রিল) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি জানা যায়। মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদসহ ১২ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। বাবা ও মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে শাওনের সৎমা নিশি ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন।

আরও পড়ুন  সাবেক স্পিকার শিরীন শারমিনকে আদালতে তুলে রিমান্ড চাইল ডিবি