ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

গুলশানে বন্ধ ব্যাটারি রিকশা, প্রতিবাদে চালকদের মিছিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 318

ছবি সংগৃহীত

খবরের কথা ডেস্ক
রাজধানীর গুলশান এলাকায় আগে শুধুমাত্র নিবন্ধিত প্যাডেল চালিত রিকশা চলাচল করলেও বিগত ৭/৮ মাস ধরে ব্যাটারিচালিত রিকশাও অবাধে চলাচল করছিল। তবে আজ (শনিবার) থেকে গুলশান এলাকায় সব ধরনের ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার গুলশান ১ থেকে ২ নম্বর পর্যন্ত মূল সড়কসহ ভিতরের সড়কগুলোতেও চলাচল করতে দেখা যায়নি ব্যাটারিচালিত রিকশা। দুপুরের দিকে ৮০ থেকে ১০০ জন ব্যাটারিচালিত রিকশা চালককে গুলশান-২ নম্বরের দিক থেকে ভেতরের রাস্তা দিয়ে মিছিল করতে দেখা গেছে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

আরও পড়ুন  কালো পতাকা মিছিল করলেন অনশনরত শিক্ষকরা

গুলশানে ব্যাটারিচালিত রিকশা বন্ধের উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গুলশান সোসাইটি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ থেকে গুলশানের ৯টি প্রবেশপথে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে গুলশান সোসাইটি ২০ জন অতিরিক্ত গার্ড নিয়োগ দিয়েছে। যারা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

ব্যাটারিচালিত রিকশা বন্ধের বিষয়ে গুলশানের স্থায়ী নিবন্ধিত প্যাডেল রিকশা চালক আজাহার আলী বলেন, এটা খুবই ভালো। ব্যাটারিচালিত রিকশা গুলশানের ভেতরে ঢুকে বিশৃঙ্খলা করে, এই গাড়ি ওই গাড়ির সাথে ধাক্কা লাগায়। আজ ব্যাটারিচালিত রিকশা গুলশানে ঢোকেনি, তাই সড়কের পরিবেশও খুব ভালো আছে।

গুলশানের বাসিন্দা হাবিবুর রহমান মিয়া বলেন, আগে গুলশানে শুধু নিবন্ধিত রিকশাগুলো চলাচল করতো, এতে করে পরিবেশটা খুব ভালো ছিল। কিন্তু গত সাত-আট মাস ধরে ব্যাটারি চালিত রিকশা চলাচল করে গুলশানের ভিতরে পরিবেশ নষ্ট করে দিয়েছে। তারা একে গুলশানের ভেতরে চেনেও না, আবার দ্রুতগতির রিকশা এনে দুর্ঘটনা ঘটায়। স্থায়ী বাসিন্দারা এসব রিকশার কারণে সড়ক পারাপারেও ভয় পান। আজ এসব রিকশা চলাচল করতে দেখা যাচ্ছে না , যে কারণে ভেতরের পরিবেশটা আজ খুব ভালো লাগছে। গুলশান সোসাইটিকে আরও বেশি কঠোর হতে হবে।

রিকশাচালকদের মিছিল : গুলশান কারো নিজস্ব সম্পত্তি না
দুপুরের দিকে ৮০ থেকে ১০০ জন ব্যাটারিচালিত রিকশাচালক মিলে একটি মিছিল বের করে গুলশান-২ থেকে গুলশান-১ নম্বরের দিকে যাওয়ার চেষ্টা করে। মিছিলে অংশ নেওয়া ব্যাটারিচালিত রিকশাচালক মুঞ্জু বলেন, গুলশান এলাকা কারো নিজস্ব সম্পত্তি না, অন্য রিকশা চললে এখানে ব্যাটারিচালিত রিকশাও চলতে দিতে হবে। এই রিকশা চলাচলের দাবি নিয়ে আজ আমরা মিছিল বের করেছি। গুলশান সোসাইটির সিদ্ধান্ত আমরা মানি না। আমাদের এখানে চলাচল করতে দিতেই হবে।

গুলশানে ব্যাটারিচালিত রিকশা বন্ধের বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মুখপাত্র মকবুল হোসাইন ঢাকা পোস্টকে বলেন, স্থানীয় কমিউনিটিকে সঙ্গে নিয়ে ডিএমপির সহযোগিতায় ক্রমান্বয়ে সব এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। এরই ধারাবাহিকতায় গুলশান সোসাইটির সহযোগিতায় গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকাবাসীকে সঙ্গে নিয়েই এই কাজটি নিয়মিত করবে ডিএনসিসি।

নিউজটি শেয়ার করুন

গুলশানে বন্ধ ব্যাটারি রিকশা, প্রতিবাদে চালকদের মিছিল

আপডেট সময় ০৫:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

খবরের কথা ডেস্ক
রাজধানীর গুলশান এলাকায় আগে শুধুমাত্র নিবন্ধিত প্যাডেল চালিত রিকশা চলাচল করলেও বিগত ৭/৮ মাস ধরে ব্যাটারিচালিত রিকশাও অবাধে চলাচল করছিল। তবে আজ (শনিবার) থেকে গুলশান এলাকায় সব ধরনের ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার গুলশান ১ থেকে ২ নম্বর পর্যন্ত মূল সড়কসহ ভিতরের সড়কগুলোতেও চলাচল করতে দেখা যায়নি ব্যাটারিচালিত রিকশা। দুপুরের দিকে ৮০ থেকে ১০০ জন ব্যাটারিচালিত রিকশা চালককে গুলশান-২ নম্বরের দিক থেকে ভেতরের রাস্তা দিয়ে মিছিল করতে দেখা গেছে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

আরও পড়ুন  মাগুরায় ধর্ষণের প্রতিবাদে জামায়াতের পাঁচ দফা দাবি: দ্রুত বিচার ও কোরআনের আইন বাস্তবায়নের আহ্বান