ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

১৪ ঘণ্টা পর মিলল নিখোঁজ শিশুর নিথর দেহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 330

ছবি সংগৃহীত

চট্টগ্রামের চকবাজারের কাপাসগোলা এলাকায় হৃদয়বিদারক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মাত্র ছয় মাস বয়সী শিশু সেহরিস। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে নবাব হোটেলের পাশের হিজলা খালের ওপর দিয়ে যাওয়ার সময় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। ওই অটোরিকশায় ছিল সেহরিস, তার মা সালমা ও দাদি আয়েশা। রাত ৮টার দিকে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় মা ও দাদি প্রাণে বাঁচলেও ছোট্ট সেহরিস খালের পানিতে তলিয়ে যায়।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মীরা রাতভর তল্লাশি চালিয়ে ১৪ ঘন্টা পর শনিবার (১৯ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আরও পড়ুন  ইন্দোনেশিয়ার বালিতে ভয়াবহ ফেরি ডুবিতে নিহত ৪, নিখোঁজ ৩৮

শিশুর মামা মারুফ জানান, আসাদগঞ্জ থেকে তার বাসায় বেড়াতে আসছিল সেহরিস, তার মা ও দাদি। বাড়ির কাছাকাছি এসে রাস্তায় পানি জমে থাকায় অটোরিকশা ভাড়া নেয় তারা। কিন্তু হিজলা খালের পাশের বাঁশের ঘেরা সরিয়ে ফেলা হয়েছিল। অটোরিকশাটি দ্রুতগতিতে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পুরো রিকশাটি নালায় পড়ে যায়।

দুর্ঘটনার পর চালক পালিয়ে যায় বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহায়তা করেন।

এই ঘটনার পর এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, নালার পাশের নিরাপত্তাবেষ্টনী না থাকা ও রাস্তায় পানি জমে থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, উদ্ধার অভিযানে রাতভর ডুবুরি দল কাজ করেছে। অবশেষে সকালে শিশুটির নিথর দেহ পানির নিচ থেকে উদ্ধার করা হয়।

এদিকে, সামাজিক মাধ্যমে এ ঘটনায় ব্যাপক শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। অনেকে দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও প্রশাসনের প্রতি এলাকাবাসীর আবেদন, যেন নগরীর জলাবদ্ধতা, খালের নিরাপত্তা ও রাস্তাঘাটের অব্যবস্থাপনা দ্রুত সমাধান করা হয় না হলে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে।

নগরবাসীর জন্য এটি একটি করুণ সতর্কবার্তা। ছোট্ট একটি অসাবধানতা কেড়ে নিয়েছে এক নিষ্পাপ শিশুর প্রাণ। শহরের প্রতিটি রাস্তাঘাটে নিরাপত্তা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন

১৪ ঘণ্টা পর মিলল নিখোঁজ শিশুর নিথর দেহ

আপডেট সময় ১২:৪৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের চকবাজারের কাপাসগোলা এলাকায় হৃদয়বিদারক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মাত্র ছয় মাস বয়সী শিশু সেহরিস। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে নবাব হোটেলের পাশের হিজলা খালের ওপর দিয়ে যাওয়ার সময় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। ওই অটোরিকশায় ছিল সেহরিস, তার মা সালমা ও দাদি আয়েশা। রাত ৮টার দিকে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় মা ও দাদি প্রাণে বাঁচলেও ছোট্ট সেহরিস খালের পানিতে তলিয়ে যায়।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মীরা রাতভর তল্লাশি চালিয়ে ১৪ ঘন্টা পর শনিবার (১৯ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আরও পড়ুন  ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ, ৩৬ ঘন্টা পর নারীর মরদেহ উদ্ধার