ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

আনন্দ শোভাযাত্রায় বিদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণ, নেচে-গেয়ে মেতে উঠলেন তারাও

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 388

ছবি সংগৃহীত

গান, কবিতা আর আনন্দময় শোভাযাত্রায় নতুন সূর্যকে স্বাগত জানিয়ে উদযাপন করা হলো বাংলা নববর্ষ ১৪৩২। ঐতিহ্য আর সংস্কৃতির রঙে রঙিন হয়ে উঠেছে গোটা দেশ, আর সেই উৎসবে পিছিয়ে নেই বিদেশিরাও।

১৪ এপ্রিল সোমবার, ভোরের প্রথম আলোয় রমনার বটমূলে ছায়ানটের আয়োজন দিয়ে নববর্ষের সূচনা হয়। ভোরের মিষ্টি আলোয় মঞ্চে ওঠে শিল্পীরা তাদের কণ্ঠে ধ্বনিত হয় রবি ঠাকুর, নজরুল আর লালনের গান। এবারের বার্তা ছিল, ‘আমার মুক্তি আলোয় আলোয়’ যার মর্মবাণী হলো অন্ধকার, হিংসা আর বিভেদের অবসান ঘটিয়ে মানবিক ও সমপ্রীতির পথ বেছে নেওয়া।

আরও পড়ুন  আনন্দ শোভাযাত্রা ঘিরে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা, বর্ণিল আলোয় নববর্ষ উদযাপন

রমনার এই ঐতিহ্যবাহী আয়োজনে যেমন ছিল বাঙালির নিজস্ব আবেগ, তেমনি ছিল বিশ্বমানবতার ডাকও। আয়োজকদের কণ্ঠে উঠে আসে ফিলিস্তিনসহ নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার।

সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় বর্ষবরণ শোভাযাত্রা প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এতে অংশ নেয় চারুকলার শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সাধারণ মানুষ এবং নানা বয়সি উৎসুক জনতা। রঙিন মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বিশালাকৃতির বাঘ, পাখি ও মাছের মডেল ছিল চোখ ধাঁধানো।

বিদেশিরাও পিছিয়ে ছিলেন না। জাপান, ফ্রান্স, রাশিয়া, জার্মানি থেকে আসা শিক্ষার্থী ও পর্যটকেরা বাঙালির ঐতিহ্যিক সাজে লাল-সাদা শাড়ি, পাঞ্জাবি আর গলায় বাঁশির ঝঙ্কারে শোভাযাত্রায় অংশ নেন। তারা এই বর্ণিল আয়োজনে মুগ্ধ হয়ে বাঙালি সংস্কৃতির প্রশংসা করেন।

পুরনো দিনের গ্লানি আর বিভেদ ভুলে জাতি এক নতুন প্রত্যয়ের দিকে এগিয়ে চলেছে। কবিতায়, গানে, শোভাযাত্রায়, মানুষের মুখে মুখে উচ্চারিত হয়েছে শান্তি, সম্প্রীতি আর আশার বাণী। বাংলা নববর্ষ কেবল একটি উৎসব নয়, বরং এটি হয়ে উঠেছে জাতির চেতনার এক প্রেরণাদায়ক প্রকাশ।

এভাবেই বৈচিত্র্য আর ঐতিহ্যের সংমিশ্রণে বাঙালি জাতি বরণ করল নতুন বাংলা বছর ১৪৩২।

নিউজটি শেয়ার করুন

আনন্দ শোভাযাত্রায় বিদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণ, নেচে-গেয়ে মেতে উঠলেন তারাও

আপডেট সময় ১১:৫০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫