ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রে কিশোরের হাতে মা-বাবার মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 399

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে এক কিশোর তার মা ও সৎবাবাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, এটি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা ও সরকার উৎখাতের একটি চক্রান্তের অংশ।

১৭ বছর বয়সী অভিযুক্ত কিশোরের নাম নিকিতা কাসাপ। তার বিরুদ্ধে ৩৫ বছর বয়সী মা তাতিয়ানা কাসাপ এবং ৫১ বছর বয়সী সৎবাবা ডোনাল্ড মেয়ারকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মিলওয়াকির ওয়াউকেশা গ্রামে তাদের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে গণছাঁটাই: আদালতের নির্দেশে পুনর্বহাল হচ্ছেন হাজারো কর্মী

আদালতের নথি বলছে, ঘটনাস্থল থেকে কাসাপ পালিয়ে যান এবং তাকে ২০১৮ সালের একটি ভক্সওয়াগন অ্যাটলাস গাড়ি চালানোর সময় কানসাসে আটক করা হয়। গাড়িতে ছিল একটি পয়েন্ট ৩৫৭ ম্যাগনাম রিভলভার, নগদ ১৪ হাজার ডলার, চারটি ক্রেডিট কার্ড, সোনার গয়না ও একটি লকার।

তদন্তে উঠে এসেছে, কাসাপ ‘দ্য অর্ডার অব নাইন অ্যাঞ্জেলস’ নামক এক উগ্র ডানপন্থী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন, যারা নাৎসি মতাদর্শে বিশ্বাসী। তার মোবাইল ফোনে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার পরিকল্পনা, বোমা তৈরির নির্দেশনা, সন্ত্রাসী হামলার আহ্বান এবং ইহুদিবিরোধী লেখার তথ্য পাওয়া গেছে।

এফবিআইয়ের জব্দ করা এক নথিতে কাসাপ যুক্তরাষ্ট্রে “রাজনৈতিক বিপ্লব” ও “শ্বেতাঙ্গ জাতির সুরক্ষা” নিশ্চিত করতে ট্রাম্পকে হত্যা করার আহ্বান জানায়। তার পরিকল্পনার অংশ হিসেবে ড্রোন ও বিস্ফোরক কেনার তথ্যও পাওয়া গেছে। এমনকি ইউক্রেনে পালানোর ছকও করেছিল সে।

দুই সপ্তাহ স্কুলে না যাওয়ার পর স্থানীয় প্রশাসন সন্দেহজনক হয়ে তার বাড়িতে যায় এবং মা-বাবার লাশ খুঁজে পায়। তদন্তকারীদের ধারণা, কাসাপ আর্থিক স্বাধীনতা ও নিজ পরিকল্পনা বাস্তবায়নের পথ তৈরি করতে এ হত্যাকাণ্ড ঘটায়।
আরও উদ্বেগজনক তথ্য অনুযায়ী, রাশিয়ার কিছু ব্যক্তির সঙ্গেও সে পরিকল্পনার কথা আলোচনা করেছিল।

নিকিতা কাসাপের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যা, মৃতদেহ গোপন, ভুয়া পরিচয় ব্যবহারসহ মোট নয়টি গুরুতর অভিযোগ আনা হয়েছে।

গত ৯ এপ্রিল তার প্রাথমিক শুনানি হয়। সে কোনো বক্তব্য দেয়নি। আগামী ৭ মে ওয়াউকেশা কাউন্টির আদালতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রে কিশোরের হাতে মা-বাবার মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ১১:৩০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে এক কিশোর তার মা ও সৎবাবাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, এটি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা ও সরকার উৎখাতের একটি চক্রান্তের অংশ।

১৭ বছর বয়সী অভিযুক্ত কিশোরের নাম নিকিতা কাসাপ। তার বিরুদ্ধে ৩৫ বছর বয়সী মা তাতিয়ানা কাসাপ এবং ৫১ বছর বয়সী সৎবাবা ডোনাল্ড মেয়ারকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মিলওয়াকির ওয়াউকেশা গ্রামে তাদের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন  ইরান দ্রুত পরাজিত হবে, দাবি ট্রাম্পের