ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

সম্ভাবনাময়দের পাশে সহায়তায় সর্বদা পাশে থাকবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 411

ছবি সংগৃহীত

ক্ষমতার ভিন্নতায় নয়, বিএনপি সবসময়ই প্রতিভাবান ও উদ্যমী তরুণদের পাশে থাকবে এমন আশ্বাস দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনাড়ম্বর আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  জনসম্মুখে প্রথমবার বক্তব্য রাখলেন জাইমা রহমান

অনুষ্ঠানে মানিকগঞ্জের উদ্ভাবক যুবক জুলহাস মোল্লাকে একটি চেক প্রদান করা হয়, যিনি নিজ উদ্যোগে একটি ছোট আকারের বিমান তৈরি করেছেন। তার এই উদ্ভাবনী প্রকল্পের উন্নয়ন ও বিমানের সংস্কারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই অর্থ সহায়তা দেন সালাহউদ্দিন আহমেদ।

সালাহউদ্দিন বলেন, “তারেক রহমান সবসময়ই উদ্ভাবনী শক্তির পাশে দাঁড়াতে চান। জুলহাসের পাশে তার এই অবস্থান একটি প্রতীকী দৃষ্টান্ত। এতে বোঝা যায়, বিএনপি শুধু রাজনীতিতেই নয়, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে।”

তিনি আরও বলেন, “দেশে অনেক প্রতিভাবান তরুণ আছেন, যাদের কাছে সুযোগ ও সহায়তা পৌঁছালে তারা জাতির সম্পদ হয়ে উঠতে পারেন। রাজনীতি শুধুই ক্ষমতার খেলা নয়, মানুষের পাশে দাঁড়ানোই হলো সত্যিকারের দায়িত্ব।”

জুলহাসের মতো উদ্ভাবকদের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সালাহউদ্দিন। তিনি বলেন, “বিএনপি রাজনীতি করে জনগণের জন্য, তাদের কল্যাণের জন্য। জুলহাসের উদ্ভাবন আমাদের মনে করিয়ে দেয়, সঠিক সহায়তা পেলে গ্রামগঞ্জের তরুণও বিশ্বমঞ্চে স্থান করে নিতে পারে।”

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবাই জুলহাসের সাহসী প্রচেষ্টার প্রশংসা করেন এবং তার এই উদ্ভাবনী চেষ্টাকে উৎসাহিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এই সহায়তার মাধ্যমে বিএনপি এক ধরনের বার্তা দিচ্ছে দলটি ক্ষমতার বাইরে থাকলেও জনগণের পাশে রয়েছে এবং থাকবে। সেইসঙ্গে নতুন প্রজন্মের সম্ভাবনাকে উৎসাহিত করাও তাদের রাজনৈতিক দর্শনের একটি অংশ।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

সম্ভাবনাময়দের পাশে সহায়তায় সর্বদা পাশে থাকবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

আপডেট সময় ০৪:১৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

ক্ষমতার ভিন্নতায় নয়, বিএনপি সবসময়ই প্রতিভাবান ও উদ্যমী তরুণদের পাশে থাকবে এমন আশ্বাস দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনাড়ম্বর আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  শ্রমিক দিবসে নয়াপল্টনে বড় সমাবেশের ঘোষণা বিএনপির