ঢাকা ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ডর্টমুন্ডকে উড়িয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে বার্সা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 440

ছবি সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এই জয়ে বহুদিন পর ইউরোপিয়ান আসরে বার্সার পুরনো আধিপত্যের ছাপ ফের স্পষ্ট হয়ে উঠলো। ম্যাচের জোড়া গোল করেছেন রবার্ট লেভানদোভস্কি, একটি করে গোল রাফিনহা ও তরুণ প্রতিভা লামিন ইয়ামালের।

বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সেলোনা। আক্রমণের ধার ছিল তীব্র, মাঝমাঠ থেকে বল বিলি করা, উইং থেকে আগ্রাসী উঠে আসা—সব মিলিয়ে ডর্টমুন্ডকে শুরু থেকেই রক্ষণাত্মক হতে বাধ্য করে কাতালানরা।

আরও পড়ুন  দশ জনের বার্সার অবিশ্বাস্য লড়াই, রাফিনিয়ার গোলে বেনফিকাকে হারিয়ে এগিয়ে ফ্লিকের দল

প্রথম গোল আসে ২৫ মিনিটে। লোপেজের ফ্রি-কিক থেকে বল পেয়ে কুবারসি সামনে বাড়ান, বল এমনেই জালে জড়াতো তবে রাফিনহা গোললাইন বরাবর বল পেয়ে জালে পাঠিয়ে দেন। অফসাইড সন্দেহ থাকলেও রেফারি গোলটি বৈধ ঘোষণা করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে বার্সা। ম্যাচের ৪৮ মিনিটে ইয়ামালের ক্রসে রাফিনহা হেড করে বল সামনে বাড়ান, আর কাছ থেকে হেডেই গোল করেন সাবেক ডর্টমুন্ড তারকা লেভানদোভস্কি।

৬৬ মিনিটে লেভানদোভস্কি তার দ্বিতীয় গোলটি করেন, এবারও ফেরমিন লোপেজের চমৎকার ড্রিবলিং ও পাস থেকে সহজ ফিনিশিং। ৭৭ মিনিটে ম্যাচের চতুর্থ গোলটি আসে ১৭ বছর বয়সী তারকা লামিন ইয়ামালের পা থেকে, রাফিনহার নিখুঁত থ্রু পাস থেকে দুর্দান্ত ফিনিশ করেন তিনি।

রাফিনহা এই ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করে ছিলেন বার্সার অন্যতম সেরা পারফর্মার। অন্যদিকে, লেভানদোভস্কির জোড়া গোলও বড় ম্যাচে তার অভিজ্ঞতার জানান দেন।

ডর্টমুন্ড চেষ্টা করেও বলের দখল বা আক্রমণে বার্সার ধারেকাছে আসতে পারেনি। বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে ডর্টমুন্ডের বিপক্ষে এটি তার সপ্তম দেখা এবং সবগুলোতেই জয় পেয়েছেন এই জার্মান।

এই জয়ে সেমিফাইনালের পথ প্রায় নিশ্চিত করে ফেলেছে বার্সা। আগামী সপ্তাহে দ্বিতীয় লেগে জার্মানিতে মাঠে নামবে দুই দল, তবে ৪-০ ব্যবধান নিয়ে বার্সেলোনাকে থামানো কঠিনই হবে ডর্টমুন্ডের জন্য।

নিউজটি শেয়ার করুন

ডর্টমুন্ডকে উড়িয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে বার্সা

আপডেট সময় ০৮:৩২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এই জয়ে বহুদিন পর ইউরোপিয়ান আসরে বার্সার পুরনো আধিপত্যের ছাপ ফের স্পষ্ট হয়ে উঠলো। ম্যাচের জোড়া গোল করেছেন রবার্ট লেভানদোভস্কি, একটি করে গোল রাফিনহা ও তরুণ প্রতিভা লামিন ইয়ামালের।

বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সেলোনা। আক্রমণের ধার ছিল তীব্র, মাঝমাঠ থেকে বল বিলি করা, উইং থেকে আগ্রাসী উঠে আসা—সব মিলিয়ে ডর্টমুন্ডকে শুরু থেকেই রক্ষণাত্মক হতে বাধ্য করে কাতালানরা।

আরও পড়ুন  বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: বার্সেলোনা দেখাল, হার মানাই শেষ কথা নয়