ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

দশ জনের বার্সার অবিশ্বাস্য লড়াই, রাফিনিয়ার গোলে বেনফিকাকে হারিয়ে এগিয়ে ফ্লিকের দল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 512

ছবি সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে ১০ জন নিয়ে প্রায় ৮০ মিনিট লড়াই করে হান্সি ফ্লিকের দল ১-০ গোলে হারিয়েছে বেনফিকাকে। ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার একমাত্র গোলেই জয় নিশ্চিত করে কাতালানরা, যা তাদের ফিরতি লেগের আগে বড় স্বস্তি এনে দিয়েছে।

বেনফিকার মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। মাত্র ২০ সেকেন্ডেই প্রথম সুযোগ তৈরি করে তারা, তবে কোনোভাবে রক্ষা পায় বার্সা। বিপরীতে ১২ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ পায় বার্সেলোনাও, কিন্তু বেনফিকা গোলরক্ষক আনাতোলি তুরবিন অসাধারণ সেভে দলকে রক্ষা করেন।

আরও পড়ুন  সেভিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা রাফিনিয়ার হ্যাটট্রিকে

ম্যাচের ২২তম মিনিটেই বড় ধাক্কা খায় বার্সা। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে গিয়ে ভাঞ্জেলিস পাভদিলিসকে ফাউল করেন তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি। রেফারি সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন তাকে। ফলে প্রায় ৮০ মিনিট ১০ জন নিয়ে লড়তে হয় কাতালানদের।

সংখ্যাগত ঘাটতি থাকলেও লড়াই চালিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই বেনফিকা চাপ বাড়ায়, ৫০ ও ৫৮ মিনিটে সুযোগও পায়, কিন্তু গোলের দেখা মেলেনি।

শেষ পর্যন্ত ৬১ মিনিটে বাজিমাত করে বার্সা। প্রতিআক্রমণে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে রাফিনিয়া মাটি কামড়ে দুর্দান্ত শটে জালের দেখা পান। চলতি মৌসুমে এটি তার ২৫তম গোল, যা দলকে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে জয় এনে দেয়।
শেষ মুহূর্ত পর্যন্ত গোল শোধের চেষ্টায় মরিয়া ছিল বেনফিকা, কিন্তু বার্সার রক্ষণভাগ অনড় থাকে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বার্সেলোনা নিশ্চিত করে তাদের মূল্যবান জয়।

আগামী মঙ্গলবার ফিরতি লেগে নিজেদের মাঠে আরও দৃঢ় অবস্থানে থেকে খেলতে নামবে ফ্লিকের শিষ্যরা।

নিউজটি শেয়ার করুন

দশ জনের বার্সার অবিশ্বাস্য লড়াই, রাফিনিয়ার গোলে বেনফিকাকে হারিয়ে এগিয়ে ফ্লিকের দল

আপডেট সময় ১০:৪৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে ১০ জন নিয়ে প্রায় ৮০ মিনিট লড়াই করে হান্সি ফ্লিকের দল ১-০ গোলে হারিয়েছে বেনফিকাকে। ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার একমাত্র গোলেই জয় নিশ্চিত করে কাতালানরা, যা তাদের ফিরতি লেগের আগে বড় স্বস্তি এনে দিয়েছে।

বেনফিকার মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। মাত্র ২০ সেকেন্ডেই প্রথম সুযোগ তৈরি করে তারা, তবে কোনোভাবে রক্ষা পায় বার্সা। বিপরীতে ১২ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ পায় বার্সেলোনাও, কিন্তু বেনফিকা গোলরক্ষক আনাতোলি তুরবিন অসাধারণ সেভে দলকে রক্ষা করেন।

আরও পড়ুন  বেনফিকাকে হারিয়ে চেলসি ও বোতাফোগোর হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পালমেইরাস