ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

উচ্চ সতর্কতায় ইরান, প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 401

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার বাতাস বইছে। ইরান তার সামরিক প্রস্তুতি সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে এবং সরাসরি হুমকি ছুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি। ইসরাইলের প্রভাবশালী সংবাদপত্র ‘ইয়েদিওথ আহরোনোথ’-এর বরাতে জানা গেছে, ইরান তার প্রতিরক্ষা বাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত অবস্থানে রেখেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ পদক্ষেপের সত্যতা নিশ্চিত করে বলেছেন, দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপস হবে না। তিনি এক বিবৃতিতে জানান, “বহিরাগত হুমকি এখন আর শুধু সম্ভাবনা নয় এটি বাস্তব রূপ নিচ্ছে। তাই সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।”

আরও পড়ুন  ইউক্রেন যুদ্ধের ড্রোন কৌশল থেকে শিক্ষা নিচ্ছে যুক্তরাষ্ট্র – ট্রাম্প

তবে শুধু যুক্তরাষ্ট্র ও ইসরাইল নয়, ইরান প্রতিবেশী দেশগুলোর প্রতিও সতর্কবার্তা দিয়েছে। বিশেষ করে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক ও বাহরাইন এই দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে তেহরান জানিয়েছে, “ইরানের আকাশসীমা বা মাটি ব্যবহার করে কেউ যদি তেহরানবিরোধী অভিযানে সহায়তা করে, তবে সেটিকে সরাসরি শত্রুতার কাজ হিসেবে বিবেচনা করা হবে।”

তেহরান স্পষ্ট ভাষায় বলেছে, “যে কোনো ধরনের সহায়তা চাই তা আকাশসীমা ব্যবহার হোক বা সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রকে যদি আক্রমণ পরিচালনায় সুযোগ করে দেয়, তবে সংশ্লিষ্ট দেশগুলোকেও প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।”

বিশ্লেষকরা বলছেন, ইরানের এমন কড়া বার্তা শুধু রাজনৈতিক চাপ নয়, এটি একটি কৌশলগত অবস্থান। মার্কিন-ইরান উত্তেজনার এই ঢেউ এখন ছড়িয়ে পড়ছে সমগ্র অঞ্চলে। বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলো এখন একধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

আন্তর্জাতিক রাজনীতিতে এই ধরনের ঘোষণা স্বাভাবিকভাবেই নতুন করে উদ্বেগ তৈরি করছে। যুদ্ধ নয়, শান্তিপূর্ণ সমাধানের জন্য এখনই কূটনৈতিক চ্যানেলগুলো সক্রিয় করা জরুরি এমনটাই মত বিশ্লেষকদের। কারণ, একমাত্র সংলাপই পারে এই উত্তপ্ত পরিস্থিতিকে শান্ত করতে।

নিউজটি শেয়ার করুন

উচ্চ সতর্কতায় ইরান, প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ারি

আপডেট সময় ০৭:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার বাতাস বইছে। ইরান তার সামরিক প্রস্তুতি সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে এবং সরাসরি হুমকি ছুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি। ইসরাইলের প্রভাবশালী সংবাদপত্র ‘ইয়েদিওথ আহরোনোথ’-এর বরাতে জানা গেছে, ইরান তার প্রতিরক্ষা বাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত অবস্থানে রেখেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ পদক্ষেপের সত্যতা নিশ্চিত করে বলেছেন, দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপস হবে না। তিনি এক বিবৃতিতে জানান, “বহিরাগত হুমকি এখন আর শুধু সম্ভাবনা নয় এটি বাস্তব রূপ নিচ্ছে। তাই সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।”

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় আরও ৩৬ দেশ, কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন