ঢাকা ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ বিমানসেনা নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 40

ছবি সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও চার সদস্য আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।

আইএসপিআর পরিচালক জানান, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হন। তাদের মধ্যে একজন সদস্য গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নিহত তিন বিমানবাহিনীর সদস্য হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।

দুর্ঘটনায় আহত চার সদস্যকে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। আহতরা হলেন কর্পোরাল সিফাত/আবু সাঈদ, কর্পোরাল মাহবুব, এলএসি আহাদ এবং সিনিয়র অফিসার আবুল খায়ের।

সোমবার (৩১ আগস্ট) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়ে আইএসপিআরের পক্ষ থেকে নিহত ও আহতদের তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ বিমানসেনা নিহত

আপডেট সময় ০৯:৪৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও চার সদস্য আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।

আইএসপিআর পরিচালক জানান, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হন। তাদের মধ্যে একজন সদস্য গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন  গাছের ডালে চাপা পড়ে র‍্যাব সদস্য নিহত গাইবান্ধায়