ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ঈদুল ফিতরের জন্য মহাসড়কে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 518

ছবি সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সড়ক ও মহাসড়ককে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।

রংপুর বিভাগের প্রবেশদ্বার গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) গোবিন্দগঞ্জ মায়ামনি মোড়ে যানজট নিরসনে রাস্তা সংস্কার কাজে রোডস অ্যান্ড হাইওয়ের সঙ্গে সমন্বয় করছেন হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আরও পড়ুন  জুলাই-আগস্টে রক্তাক্ত সহিংসতায় প্রাণ হারিয়েছেন ১৫০০ জন : চিফ প্রসিকিউটর

ঢাকা-রংপুর মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। বিশেষ করে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী মহাসড়ক এলাকায় অতিরিক্ত অর্ধশত পুলিশ সদস্য নিযুক্ত করা হয়েছে, যারা দিনরাত টহল দিয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবেন।

যানজট কমাতে গোবিন্দগঞ্জ মোড়ে অবস্থিত ঢাকাগামী বাস কাউন্টারগুলো ঈদের সময় অস্থায়ীভাবে অন্যত্র সরানোর বিষয়ে সংশ্লিষ্ট কাউন্টার মাস্টারদের সঙ্গে আলোচনা করেছেন পুলিশ সুপার।

এসব টহলদল মহাসড়কে দিনরাত পাহারা দেবে, অপরাধ প্রতিরোধ করবে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া, রাতের বেলায় ঢাকাগামী যানবাহনে ভিডিও নজরদারির কার্যক্রম চালু থাকবে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, যানজট নিরসনের জন্য গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও শঠিবাড়ী বাজারে চলমান সড়ক সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার ব্যাপারে গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প প্রকৌশলীদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, হাইওয়ে পুলিশের এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থার ফলে ঈদের সময় যাত্রীরা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

ঈদুল ফিতরের জন্য মহাসড়কে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা

আপডেট সময় ১২:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সড়ক ও মহাসড়ককে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।

রংপুর বিভাগের প্রবেশদ্বার গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) গোবিন্দগঞ্জ মায়ামনি মোড়ে যানজট নিরসনে রাস্তা সংস্কার কাজে রোডস অ্যান্ড হাইওয়ের সঙ্গে সমন্বয় করছেন হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আরও পড়ুন  বিশ্বজুড়ে তিন দিন ঈদ: আজ, কাল ও পরশু কবে কোথায় জানুন